পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূলের পতন, সভাধিপতির চেয়ারে বিজেপির বামদেব গুচ্ছাইত।

Lপূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের। জেলা পরিষদের মোট আসন ৭০। তৃণমূল ৫৬ এবং বিজেপি ১৪। ২ জন সদস্যের মৃত্যু হয়। রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। আজ সাধারণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৬৪ জনের উপস্থিতিতে সভাধিপতি ও…

Read More

পঞ্চায়েত কার্যালয়ে বিশেষ পুজো, ত্রিবেণীর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি কর্মীরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করল বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পরে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল ছিটিয়ে গোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করা হয়। ওই শুদ্ধিকরণ পর্ব শেষে উপস্থিত কর্মী-সমর্থক ও স্থানীয়দের মধ্যে লাডু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির একাধিক…

Read More

জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে শুরু তিনদিনের জনকল্যাণ শিবির, সরকারি পরিষেবায় উৎসাহ জনতার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ‘জনকল্যাণ শিবির’। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ফালাকাটা ব্লকেও শুরু হয়েছে এই তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।সরকারি পরিষেবা গ্রহণের আশায় বিভিন্ন বয়সের মানুষ ওই শিবিরে উপস্থিত হন। জানা গিয়েছে, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও সহজে…

Read More

রেসিপি ।। পারশে মাছের ঝাল ঝোল।।

🛒 উপকরণপ্রধান উপকরণপারশে মাছ – ৫০০ গ্রামআলু – ২টি (লম্বা করে কাটা)বেগুন – ১টি ছোট (লম্বা করে কাটা)টমেটো – ১টি মাঝারিকাঁচালঙ্কা – ৬–৮টিহলুদ গুঁড়ো – ১ চা চামচলাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচজিরা বাটা – ১ চা চামচকালোজিরে – ½ চা চামচসর্ষের তেল – ৬ টেবিল চামচলবণ – স্বাদমতোচিনি – ½ চা চামচধনেপাতা কুচি…

Read More

চোখের পলকে বিঘার পর বিঘা জমি নদীগর্ভে, এবার গঙ্গার ভাঙনের মুখে ভাইরাল জামে মসজিদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- তীব্র নদীভাঙনের সংকটের মুখে পড়েছে মানিকচকের কামাল্তিপুরের ঐতিহ্যবাহী ও ভাইরাল জামে মসজিদ। গত সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া বিধ্বংসী ভাঙনে চোখের পলকে বিঘার পর বিঘা জমি, গাছপালা ও ঘরবাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। এমনকি বড় বড় বাঁশঝাড়ও মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যায়। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু…

Read More

চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে মিলকি গ্রামীণ হাসপাতালে ডাঃ হেমনারায়ণ ঝা, রোগী ও কর্মীদের সঙ্গে কথা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর দায়িত্ব পেয়েই ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডাঃ হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য ‘কর্মীদের…

Read More

ভুয়ো বিজ্ঞপ্তির জেরে হরিশ্চন্দ্রপুর ব্লকে মহিলাদের ভিড়, তালাবন্দির অভিযোগ।

হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা : – মোবাইলে ছড়িয়ে পড়া ভুয়ো বিজ্ঞপ্তি দেখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সংক্রান্ত সমস্যা সমাধানের আশায় সরকারি ছুটির দিনেও ব্লক অফিসে হাজির হলেন বহু মহিলা। শনিবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লক অফিস চত্বরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। মহিলাদের অভিযোগ, সমস্যা জানাতে ব্লক অফিসে যাওয়ার পর তাঁদের কয়েকজনকে নিচের তলায় আটকে রাখা হয়। পরে ভিতর…

Read More

মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, তৎপর ভিলেজ পুলিশের হাতে আটক গাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – সোনা লেনদেনকে কেন্দ্র করে এক মহিলাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে তৎপরতার সঙ্গে গাড়ি আটক করে অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন চাইপাট এলাকার ভিলেজ পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার চাইপাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা…

Read More

রক্তের সংকট মেটাতে শালবনীতে বৃহৎ রক্তদান শিবির, অংশ নিলেন ১৩০ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনী আলু ব্যবসায় সমিতির পক্ষ থেকে এবং পূর্ণিমা হিমঘরের পক্ষ থেকে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পূর্ণিমা হিমঘর প্রাঙ্গনে। এছাড়াও নবনির্বাচিত তিন জন বিধায়ক গড়বেতার প্রদীপ লোধা,শালবনী বিধানসভা কেন্দ্রের বিমান মাহাতো এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর গুছাইতকে সংবর্ধনা জানানো হয়। এইদিন মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায়…

Read More

ইন্দ্রজিৎ মণ্ডল হত্যাকাণ্ডে কড়া বার্তা, ২৫ লক্ষ টাকা সহায়তা ও পরিবারের এক সদস্যকে চাকরি।

দক্ষিণ 24 পরগণা, নিজস্ব সংবাদদাতা:- সূর্যপুরে উত্তেজিত জনতার মারে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু নিছক ‘গণপিটুনি’ নয়, বরং তা একটি সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, নির্বাচনে পরাজিত শক্তির উস্কানির পাশাপাশি এই নৃশংস ঘটনার নেপথ্যে অতিবাম ও উগ্র মৌলবাদী শনিবার বারুইপুরে ইন্দ্রজিতের জীর্ণ…

Read More