হেলিকপ্টারে মালদায় ডিজাস্টার ম্যানেজমেন্টের শীর্ষ আধিকারিকরা, ভূতনির বন্যা নিয়ে বিমানবন্দরে বৈঠক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার মালদার মানিকচকের ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসলেন রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারী রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন। তারা বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। হেলিকপ্টার থেকে মালদা বিমান বন্দরে নামেন। নামার সঙ্গে সঙ্গেই তাদের সাদর অভ্যর্থনা জানান মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং। এরপর তারা ভূতনীর বন্যা পরিস্থিতি নিয়ে মালদা বিমান বন্দরেই প্রথমে একপ্রস্ত আলোচনা সেরে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *