শান্ত এলাকায় গুলির শব্দ, বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা নিহত।

বোলপুর, নিজস্ব সংবাদদাতা: বোলপুরের তুলনামূলক শান্ত এলাকায় রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায়। মৃতের নাম চন্দন ভল্লা। তাঁর বাবার নাম তামাল ভল্লা। জানা গিয়েছে, চন্দন ভল্লা বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।…

Read More

বই, নিজের তৈরি নোটস আর ইউটিউবের ক্লাসেই বাজিমাত, UGC-NET আরবিতে প্রথম আব্দুল হামিদ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- অভাবের সংসার, নেই দামি কোচিং—ভরসা ছিল কয়েকটি বই, নিজের হাতে তৈরি নোটস আর ইউটিউবের ফ্রি ক্লাস! আর সেই প্রস্তুতিতেই ইউজিসি-নেট পরীক্ষায় আরবি বিষয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করলেন আব্দুল হামিদ।নলহাটি থানার কুখুড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল হামিদ। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করেই এগিয়ে চলেছেন তিনি।…

Read More

তারাপীঠে সাধারণ মানুষের পরিষেবায় নতুন অ্যাম্বুলেন্স, মন্দির কমিটির হাতে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে মানবিক উদ্যোগ তারাপীঠে। সাধারণ মানুষের পরিষেবায় মন্দির কমিটির হাতে অ্যাম্বুলেন্স তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন রামপুরহাট মহাকুমা শাসক শ্রী রাঠোড় অশ্বিন বাবুসিংহ,এলাকার বিধায়ক ধ্রুব সাহা-সহ মন্দির কমিটি ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বিধায়ক ধ্রুব সাহা এই উদ্যোগের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ এবং তারাপীঠ মন্দির…

Read More

ছাত্র মৈনাক দাসের মৃত্যুর প্রতিবাদে সিউড়িতে মোমবাতি মিছিল, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি।

বীরভূম-সিউড়ি, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলার সিউড়িতে বেসরকারী নার্সিংহোমে দশম শ্রেণীর ছাত্র মৈনাক দাসের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে একটি মোমবাতি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি জানান৷ দোষীদের দ্রুত আইনের আওতায় আনার ও কঠোর শাস্তির দাবিও জানান তাঁরা৷ অসংখ্য সাধারণ মানুষ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ও মোমবাতি মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন৷ তাঁরা বলেন,…

Read More

শিল্পায়নের দাবিতে সরব জমিদাতারা, দেউচা-পাঁচামি প্রকল্পে কাজ শুরুর আর্জি।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পকে ঘিরে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পুনরায় বিশেষ আলোচনা সভার আয়োজন করলেন জমিদাতারা। সভায় উপস্থিত প্রকল্পভুক্ত এলাকার জমিদাতা ও কমিটির সদস্যরা শিল্পায়নের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানান।সভায় বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে তাঁদের সঙ্গে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গ ও নানা ধরনের প্রতারণা করা হয়েছে। ফলে বহুবার আন্দোলন, বিক্ষোভ এবং…

Read More