নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, আজ হলদিয়ায় মনোনয়ন জমা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হাসিরানী রথ আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামে পুজো দেন বিজেপি প্রার্থী…

Read More

পানের বরজে বস্ত্রহীন অবস্থায় মহিলার দেহ, হাত-পা-মুখ বাঁধা—ময়নায় রহস্য ঘনীভূত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পানের বরজ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী, বয়স আনুমানিক ৪৭ বছর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। বুধবার সাতসকালে এলাকার বাসিন্দা অরূপ জানা…

Read More

উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ৬ অক্টোবর ভোট রেজিনগর ও নন্দীগ্রামে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে ফের ভোটের দামামা। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর…

Read More

শহীদ মাতঙ্গিনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা মিছিল, শান্তি-সম্প্রীতির বার্তা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা মিছিলের আয়োজন করা হলো। চিয়ারা ও বুড়ারি গ্রামবাসী বৃন্দের পরিচালনায়* এই মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে ইসলামিক পতাকা ও নবী প্রেমের স্লোগান নিয়ে বুরারি থেকে মেছেদা পর্যন্ত* মিছিলটি পরিক্রমা করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিলটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন এলাকার…

Read More

এগরা হাসপাতালে আচমকা স্বাস্থ্যমন্ত্রীর হানা, পরিষেবায় ক্ষোভে সুপারকে ভর্ৎসনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকাশ্যেই হাসপাতাল সুপার ডঃ সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী।এদিন স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে…

Read More

নিম্নচাপ ও ভরা কোটালের জেরে উত্তাল দীঘার সমুদ্র, পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দীঘা-সহ উপকূলবর্তী সমুদ্র। বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে বিভিন্ন নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। নিম্নচাপের প্রভাবে দীঘার পাশাপাশি তাজপুর ও মন্দারমণির সমুদ্রও সকাল থেকেই উত্তাল রয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে…

Read More

দিঘায় সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় বৃহৎ সচেতনতা শিবির, সরকারের বড় উদ্যোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উপকূলবর্তী এলাকার সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য, জলজপ্রাণী বিকাশ, জলজসম্পদ ও মৎস্য দফতরের উদ্যোগে সমুদ্র সৈকত নগরী দিঘায় অনুষ্ঠিত হলো এক বৃহৎ সচেতনতামূলক কর্মসূচি। বুধবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মৎস্যজীবী, ট্রলার মালিক, মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি-সহ…

Read More

শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার,মেচেদায় পথচলা শুরু ‘শিল্পীমহল’ ট্রাস্টের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিল্পীদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার সময় পাশে থাকার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘শিল্পীমহল’ ট্রাস্ট। রবিবার জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের উপস্থিতিতে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে সংস্থার শুভ সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া, শিল্পীমহল ট্রাস্টের সভাপতি…

Read More

মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঁশকুড়া পৌরসভায় পুলিশের তল্লাশি, খতিয়ে দেখা হল ২৯ বছরের জন্ম-মৃত্যুর নথি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথির তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। সেই নির্দেশের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদন্তের পাশাপাশি বৃহস্পতিবার পাঁশকুড়া পৌরসভার জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে ব্যাপক তল্লাশি চালায় পাঁশকুড়া থানার পুলিশ।জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে চলে এই তদন্ত ও নথি যাচাইয়ের কাজ। তদন্তে ১৯৯৭ সাল…

Read More

তৃণমূলে ভাঙন, ভোটে চমক! কোলা-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হলেন বিজেপির বিশ্বজিৎ দাস।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এরপর বুধবার প্রশাসনিকভাবে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।মোট ১৬টি আসনের মধ্যে সিপিএমের…

Read More