ভোরে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের, খড়্গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ভোরের অন্ধকারে ভয়াবহ পথ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের! মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত আরও ১২ জন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সাহা চকে, শুক্রবার ভোরে।স্থানীয় সূত্রে খবর, একটি অনুষ্ঠান থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ফিরছিলেন পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা। গাড়িতে পুরুষ ও মহিলা…

Read More

চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে খড়গপুর পৌরসভার সামনে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- খড়গপুর পৌরসভায় চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার কাউন্সিলরদের মধ্যে চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে খড়গপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগ, নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকরা পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে…

Read More

১৬ বছরের কিশোরকে গুলি, খড়্গপুরের ঘটনায় দিলীপ ঘোষের দাবি—‘দুর্ঘটনাবশত গুলি চলেও থাকতে পারে’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টে ১৬ বছরের কিশোরকে গুলি করার ঘটনায় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়্গপুর শহরের বোগদা এলাকায় চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, খড়্গপুরে একসময় মাফিয়া ও গুন্ডারাজ অত্যাধিক ছিল, বর্তমানে তা অনেকটাই কমেছে। তবে এখনও বিভিন্ন জায়গায় অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং…

Read More

বাইক নিয়ে যাওয়ার সময় দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, গুরুতর জখম ছাত্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের আলোয় খড়্গপুর শহরে গুলি চালানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বেলা নাগাদ খড়্গপুর রেল এলাকার ওল্ড সেটেলমেন্টের ২০ নম্বর ওয়ার্ডে গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ। গীতাঞ্জলি হলের পিছনের একটি গলিতে বাইকে করে যাওয়ার সময় দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়েছেন অক্ষয়…

Read More

কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস, ২৪ পুরপ্রতিনিধির সমর্থন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যাগরিষ্ঠ পুরপ্রতিনিধির আস্থা হারিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার পুরপ্রধানের পদ খোয়ালেন তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ। সোমবার আয়োজিত তলবি সভায় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন জানান ২৪ জন পুরপ্রতিনিধি।গত ৯ সেপ্টেম্বর কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ১৫ জন পুরপ্রতিনিধি। সেই অনাস্থা প্রস্তাবে নেতৃত্ব দিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূলের…

Read More

‘হেরে গিয়ে দিল্লিতে বসে আছে কংগ্রেস’, খড়্গপুরে বিরোধীদের নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইলেকশন কমিশনের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ তুললেও তার প্রমাণ দেখাতে পারেনি কংগ্রেস—এমনই কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার খড়্গপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমকে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষের কটাক্ষ, নির্বাচনে হেরে গিয়ে কংগ্রেস দিল্লিতে বসে রয়েছে। পাশাপাশি তৃণমূল ও সিপিএমকেও আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, কেষ্টবাবু…

Read More

চলন্ত মালগাড়ির তিন বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ল, খড়গপুরে আতঙ্ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চলন্ত কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রামপুরা রেলগেটের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, চলন্ত অবস্থায় আচমকাই কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এরপর বগিগুলি রেললাইনের পাশে উল্টে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও…

Read More

কৌশল্যা মোড়ে মোদির জন্মদিন উদযাপন, মহিলা মোর্চার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কৌশল্যা মোড়ে মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কলকাতা শহরের অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তাঁর দাবি, শহরে থাকা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…

Read More

‘ঘাসফুল উপড়ে ফেলেছে নির্বাচন কমিশন’, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের নাম এবং নির্বাচনী প্রতীক ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর সেই বিতর্কের মধ্যেই তৃণমূলকে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার খড়্গপুর শহরে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলের নাম ও ঘাসফুল প্রতীক নিয়ে…

Read More

মামলার জট কাটাতে বড় সাফল্য, জাতীয় লোক আদালতে নিষ্পত্তি ৪৪৫৭টি মামলা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো জেলার তৃতীয় জাতীয় লোক আদালত। এদিন লোক আদালতের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মানষরঞ্জন সান্যাল।জেলা সদর আদালত ছাড়াও ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও দাঁতন আদালতে মোট ১৭টি বেঞ্চে এই লোক আদালতের শুনানি হয়। ব্যাংক ঋণ, পথ দুর্ঘটনা, দেওয়ানি ও…

Read More