সরকারি পরিষেবা পৌঁছে দিতে সাতবাঁকুড়ায় সেবা সেতু শিবির, উৎসাহ স্থানীয়দের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজন করা হলো সেবা সেতু অভিযান। শুক্রবার এই শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে একাধিক সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে…

Read More

গান্ধী জয়ন্তীতে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা, ৯ কেন্দ্রে পরীক্ষা দিল ২০০০ পরীক্ষার্থী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে শুক্রবার গান্ধী জয়ন্তীকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকজুড়ে আয়োজন করা হয় বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরীক্ষা।জানা গিয়েছে,ব্লকের মোট ৯টি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায়…

Read More

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ মহিলাদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের আগে বিজেপির তরফে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে যোগ্য মহিলাদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বর্তমানে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসিক…

Read More

চিকিৎসার পরই রোগীর মৃত্যু, গড়বেতায় ‘ভুল চিকিৎসা’র অভিযোগে গ্রেফতার গণেশ দণ্ডপাট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকায়। ঘটনায় গণেশ দণ্ডপাট নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অভিযোগ, তাঁর চিকিৎসার পরই ওই রোগীর মৃত্যু হয়। ঘটনার পর মৃতের পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে…

Read More

মুরগির ফার্মে দুর্গন্ধের আশঙ্কায় আপত্তি, গড়বেতার তেতুলডাঙ্গায় দুই পক্ষের বচসা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুরগির ফার্ম তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের তেতুলডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মুরগির ফার্ম তৈরি হলে দুর্গন্ধ-সহ বিভিন্ন সমস্যার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ফার্ম তৈরির বিষয়টি নিয়ে আপত্তি জানান স্থানীয়দের একাংশ। আর তা নিয়েই দুই…

Read More

গোয়ালতোড়ের পিংবনীতে অজ্ঞাত গাড়ির ধাক্কা, মৃত্যু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কঙ্কন মুখার্জির। মঙ্গলবার রাতে গোয়ালতোড়ের পিংবনী এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রায় ৫০-৫২ বছর বয়সি কঙ্কন মুখার্জি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ…

Read More

সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য-চক্ষু পরীক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রেখে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। মঙ্গলবার ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।…

Read More

সামনে দাঁতাল ‘রামলাল’, তার উপস্থিতিতেই বেদনার গান ৬০ বছরের পুষ্পলতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের পর দিন হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলের মানুষ। কখনও ধানজমিতে, কখনও গ্রামের রাস্তায়—লোকালয়ে হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এরই মাঝে জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’-কে সামনে পেয়ে এক বৃদ্ধার গাওয়া বেদনাদায়ক গান ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের শিশিরবাঁধ…

Read More

অনুষ্ঠান থেকে ফেরার পথে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। অভিযোগ, বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পর ওই নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ওই নাবালিকা তার পরিচিত এক যুবকের সঙ্গে…

Read More

খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা মহিলা পরিচালিত দুর্গোৎসবের, বোরোজামে উৎসাহ-উদ্দীপনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বোরোজাম গ্রামে এবার মহিলা পরিচালিত দুর্গোৎসবের আয়োজন। সোমবার পুজো-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পূজা। জানা গিয়েছে, প্রথম বছরেই এই পুজোকে ঘিরে প্রায় ২ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পুজোর কয়েক দিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি সমাজসেবামূলক…

Read More