টোটোপাড়ায় বিশেষ জনজাতির পুষ্টি সুরক্ষায় রাজ্য সরকারের উদ্যোগ, কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিশেষ জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের টোটোপাড়ায় এই কর্মসূচির শুভ সূচনা হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষের বসবাস টোটোপাড়ায়। এই জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টির চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা…

Read More

গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বরের আশুতোষপল্লিতে অভিযান, গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিল পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা ::- অবৈধভাবে বেড়ে ওঠা গাঁজা গাছ নষ্ট করতেও কোনও রেয়াত করল না পুলিশ। দা দিয়ে কেটে ফেলা হল একের পর এক গাছ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বরের আশুতোষপল্লী এলাকায় অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ওই এলাকার কয়েকটি বাড়ি থেকে গাঁজা গাছ কেটে নষ্ট করার পাশাপাশি সেগুলি পুড়িয়েও দেওয়া হয়। এদিন জটেশ্বর…

Read More

ডুয়ার্সের অন্যতম বড় নিরঞ্জন ঘাটে বিসর্জনের ঢল, মনোরেলে প্রতিমা নিরঞ্জন এবারই প্রথম।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ডুয়ার্সের মধ্যে অন্যতম বড় নিরঞ্জন ঘাট মাদারিহাট নিরঞ্জন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। মাদারিহাট হলং নদীতে এই প্রতিমা বিসর্জন চলছে। ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা এসে পৌঁছেছে এই মাদারিহাট নিরঞ্জন ঘাটে। নিরঞ্জন ঘাট কমিটির পক্ষ থেকে এই বিসর্জন উপলক্ষে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।অপর দিকে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রতিমা নিরঞ্জন…

Read More

শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ, বনকাটিতে গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত পাথরপাড়া অঞ্চলের বনকাটি গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পূর্ণিমা সরেন। বয়স আনুমানিক ৩৬ বছর। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পূর্ণিমা সরেনকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ…

Read More

চোরবাগানের মর্মান্তিক ঘটনায় শোক, দুর্লভগঞ্জে নীরবতার সঙ্গে দুর্গাপ্রতিমা বিসর্জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসবের আনন্দের মাঝেই কলকাতার চোরবাগানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। সেই ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার উৎসবের উচ্ছ্বাস সরিয়ে রেখে নীরবতার পথ বেছে নিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দুর্লভগঞ্জের ক্ষুদিরাম বোস স্পোর্টিং ক্লাব। এই বছর ১৮তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের…

Read More

জনবহুল এলাকায় কীভাবে এল তাজা বোমা, কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরে আতঙ্ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিসর্জনের কয়েক ঘণ্টা আগে মালদার কালিয়াচকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কালিয়াচক-১ ব্লকের আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলা এলাকায় রাস্তার উপর থেকে বোমা দুটি উদ্ধার হয়। কে বা কারা গভীর রাতে বোমা দুটি সেখানে রেখে গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়…

Read More

সমীর ঘোষ খুনে পুলিশের জালে শত্রু ও ছোটন ঘোষ, রামকেলিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে টহলদারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা রামকেলিতে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মহদীপুরের একটি এলাকা থেকে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শত্রু ঘোষ এবং ছোটন ঘোষ কে পুলিশ গ্রেফতার করেছে। আজকে ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতের প্রেস করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দশমীর…

Read More

দুর্গাপুজোকে ঘিরে হবিবপুরে ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলা, উপস্থিত মন্ত্রী জুয়েল মুর্মু ও সাংসদ খগেন মুর্মু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— হবিবপুর ব্লকের হবিবপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোকে কেন্দ্র ঐতিহ্যবাহী একাদশীর আদিবাসী মিলনমেলার আয়োজন হবিবপুরে।বৃহস্পতিবার হবিবপুর দুর্গাপুজো মণ্ডপ সংলগ্ন ময়দানে এই মিলনমেলার আয়োজন করা হয়। আদিবাসীদের নিত্য প্রতিযোগিতা চলে , এবং তাদেরকে পুরস্কৃত করা হয়, আদিবাসী যাত্রা হয় এই মঞ্চে, উপস্থিত বিশিষ্টরা এই একাদশীর আদিবাসী মেলা সহ আদিবাসীদের ঐতিহ্য তুলে ধরেন তাদের বক্তব্যে,…

Read More

ভোরে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের, খড়্গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ভোরের অন্ধকারে ভয়াবহ পথ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের! মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত আরও ১২ জন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সাহা চকে, শুক্রবার ভোরে।স্থানীয় সূত্রে খবর, একটি অনুষ্ঠান থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ফিরছিলেন পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা। গাড়িতে পুরুষ ও মহিলা…

Read More

গড়বেতার রসকুণ্ড মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হোমগার্ডের, পরিবারকে সমবেদনা পুলিশ সুপারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রসকুণ্ড মোড় এলাকায় পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ পাত্র। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তিনি হোমগার্ড দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের কুরকুটবান্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা টাউন থেকে ফেরার পথে…

Read More