অবৈধ পার্কিং ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ধুলিয়ান গঙ্গা স্টেশনে রেল পুলিশের বড় অভিযান।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা রেলস্টেশনে দীর্ঘদিন ধরে রেলের জায়গায় অবৈধ পার্কিং, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা এবং মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের বিরুদ্ধেই এবার বড়সড় অভিযান চালাল রেল পুলিশ। রেল পুলিশের ইন্সপেক্টর প্রেম সিং মীনার নেতৃত্বে ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন চত্বর ও সংলগ্ন রেলের জায়গায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় রেলের…

Read More

বাড়িতে তালা খুলে ঢুকে সোনার ও রূপোর অলংকার চুরির অভিযোগ , ৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: বাড়িতে তালা খুলে ঢুকে সোনার ও রূপোর অলংকার চুরির অভিযোগ। ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে দুইজন CCL-কে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর প্রায় ২টা নাগাদ পলসন্ডা মোড় এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, বাড়ির তালা খুলে…

Read More

ভাগীরথীর জলস্তর বাড়তেই শক্তিপুরে কড়া প্রশাসন, ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী ও যানবাহন নিয়ে নদী পারাপারের অভিযোগ ওঠায় সতর্ক হল শক্তিপুর থানার প্রশাসন। সরকারি নির্দেশিকা মেনে শক্তিপুর এলাকার বিভিন্ন ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। বর্তমানে ভাগীরথী নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সীমার বেশি যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি চলাচল করলে…

Read More

পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, খড়ি নদীতে মিলল মৃতদেহ—ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রাইভেট থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ নিখোঁজ ছাত্রী, তারপর কিছুক্ষণ বাদেই খড়ি নদীতে মিলল রহস্যজনকভাবে ছাত্রীর মৃতদেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে এমনই অভিযোগ তুলল মৃতের পরিবার। ঘটনায় এলাকারই এক নাবালক এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত গৌড়িরাঙ্গা এলাকার ক্লাস টু এর ছাত্রী…

Read More

নৌকাই একমাত্র ভরসা, বন্যার্ত হোসেনপুর দিয়ারে ১০০ পরিবারকে ত্রাণ বাবলু ঘোষের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার জল ও বন্যার জলে জলমগ্ন ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলের হোসেনপুর দিয়ার। একাধিক বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। কালভার্ট কেটে জল ঢুকে পড়ায় বেশ কিছু পরিবার কার্যত জলবন্দি হয়ে পড়েছে। একইসঙ্গে চর সুজাপুর থেকে টাউনশিপ যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এমনই যে, আপাতত…

Read More

জুয়ার আসরে অভিযান চালাতেই পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি! সালারে জখম একাধিক পুলিশকর্মী।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জুয়ার আসরে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার খারেরা গ্রামে। বোমার আঘাতে সালার থানার এএসআই সাদেক আলী-সহ একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারেরা গ্রামে রাতে জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে…

Read More

ঋণ, বিমা থেকে বিদ্যুৎ বিল—বহরমপুরে জাতীয় লোক আদালতে একদিনে মীমাংসা হাজার হাজার মামলা।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলা নিষ্পত্তি হল জাতীয় লোক আদালতে। শনিবার মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের মামলার মীমাংসা করা হয়।উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রণয় সুব্বা, অতিরিক্ত জেলা জজ, বিচার বিভাগের অন্যান্য আধিকারিক, আইনজীবী ও প্যারালিগাল…

Read More

বড়ঞায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ সুপার, কৃষিজমি নিয়ে চিন্তায় চাষিরা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কুয়ে নদীর জলস্তর বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ হেক্টর বা তারও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র খতিয়ে দেখতে…

Read More

গলায় দড়ি দেওয়ার দাবি, আবার অ্যাসিড খাওয়ার কথাও—ডলি দাসের মৃত্যু ঘিরে রহস্য।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের নামচাচন্ড ঘোষপাড়া এলাকায় ডলি দাসের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডলি দাসের দেহ বাড়ির ভিতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ছিল বলে দাবি করা হচ্ছে। তবে ঘটনাস্থলে গিয়ে সেই অবস্থায় দেহ দেখতে পাওয়া যায়নি। পরিবারের দাবি ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পুলিশ ইতিমধ্যেই দেহটি সেখান থেকে নামিয়ে নিয়ে যায়। এখানেই…

Read More

দীর্ঘ অচলাবস্থার অবসান, কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে অবশেষে নতুন প্রধান নির্বাচন ও বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। পুলিশের কড়া নিরাপত্তা ও টহলদারির মধ্যে বুধবার শান্তিপূর্ণভাবে ভোটাভুটি সম্পন্ন হয়। জানা গিয়েছে, পঞ্চায়েত পরিচালনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির নিরিখে নির্দেশ অনুযায়ী এদিন অনাস্থা ভোট এবং নতুন করে প্রধান…

Read More