অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে মহিলাদের তুমুল বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় সেবা সেতু শিবিরে সরকারি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে, ভাঙচুর করে পুলিশের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। বিক্ষোভদেখালেন শিবিরে পরিষেবা নিতে আসা একদল উত্তেজিত মহিলা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া-২নং ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজনগর হাই মাদ্রাসায়। জানা গেছে, ‘এদিন সরকারি উদ্যোগে মহারাজনগর হাই মাদ্রাসায় বসেছিল সেবা সেতু শিবির।…

Read More

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে মালদায় ১৬ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা থানা এলাকায় ফের বিপুল পরিমাণ বেআইনি কাফ সিরাপ উদ্ধার! বিএসএফ ও মালদা থানার পুলিশের যৌথ অভিযানে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৭ হাজার ১৬৭ বোতল কাফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর বিএসএফ জওয়ান ও মালদা থানার পুলিশ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনী…

Read More

আইহো উচ্চ বিদ্যালয় ও ব্লক অফিসে সেবা সেতু শিবির, সরকারি পরিষেবা পৌঁছচ্ছে মানুষের দুয়ারে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হবিবপুর ব্লকেও শুরু হয়েছে সেবা সেতু অভিযান শিবির। হবিবপুর ব্লকের দুটি জায়গায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। একটি শিবির অনুষ্ঠিত হচ্ছে আইহো উচ্চ বিদ্যালয়ে, অন্যটি হবিবপুর ব্লক অফিস চত্বরে। সরকারি বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।সেবা সেতু অভিযান শিবিরে…

Read More

‘সেবা সেতু’ শিবিরে গিয়েও মেলেনি সমাধান, অন্নপূর্ণার টাকা দাবিতে রাস্তায় মহিলারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে পাকুয়াহাট এলাকায়, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির চলাকালীন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি।…

Read More

হেলমেট-সিটবেল্ট ছাড়া গাড়ি চালালেই জরিমানা, আইহোতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ডে মালদা জেলা ট্রাফিকের পুলিশের নির্দেশে চালানো হল স্পেশাল ড্রাইভ কর্মসূচি। এদিন ট্রাফিক পুলিশের উদ্যোগে পথচারী ও গাড়ি চালকদের নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে নজরদারি চালানো হয়।আইহো বাসস্ট্যান্ড এলাকায় হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিয়ে বিশেষভাবে নজর রাখেন ট্রাফিক পুলিশকর্মীরা। হেলমেট ছাড়া বাইক চালানো এবং সিটবেল্ট না পরে গাড়ি…

Read More

দেশভাগে জমিদারির সিংহভাগ ওপারে, সীমান্তের কাঁটাতারের পাশে আজও অমলিন ২২৬ বছরের পুজো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরনো রীতি মেনে আজও শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পুজোর সূচনা হয়। ব্যবসার সূত্রে উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনেছিলেন অবোধ নারায়ণ রায়। সাধুদের পরামর্শে শুরু করেছিলেন দেবী দুর্গার আরাধনা। দেখতে দেখতে ২২৬ বছরে পা দিয়েছে হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসনের সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো।১৯৪৭ সালের দেশভাগে এই জমিদারি স্টেটের…

Read More

মালদা-নালাগোলা রাজ্য সড়কে মরণফাঁদ আন্ডারপাস! ১৪ চাকার লরির ধাক্কায় ভাঙল লোহার কাঠামো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী রেলস্টেশনের আন্ডারপাস যেন দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করায় বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে রেলব্রিজের নিচের আন্ডারপাসে। কখনও লোহার ব্যারিকেডে গাড়ি ধাক্কা লেগে তা ভেঙে যাচ্ছে, আবার কখনও ব্যারিকেড বা কাঠামো ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।বুধবার বিকেলেও ফের ঘটল…

Read More

সিএসপি কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় জালে দুই যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ছিনতাই কান্ডে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হল পৃথক দুই থানা এলাকার দুই ছিনতাইকারী যুবক। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করল চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পারভেজ আলম হরিশ্চন্দ্রপুর থানার দেগুন ও রফিকুল ইসলাম রতুয়া থানার পারাকরম এলাকার বাসিন্দা। ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার রাতে তাদের…

Read More

চোটকে হারিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার জয়, পেনাল্টিতে গোল সুদীপ্তার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- এক বছর আগে ফুটবল খেলতে গিয়ে ভেঙেছিল পা। দীর্ঘদিন থাকতে হয়েছিল মাঠের বাইরে। অনেকের কাছে হয়তো সেখানেই থেমে যেত স্বপ্ন। কিন্তু হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ির মেয়ে সুদীপ্তা মণ্ডল থামেনি। চোট সারিয়ে ফের মাঠে ফিরে অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টিতে গোল করে বাংলাকে চ্যাম্পিয়ন করেছে সে।শুক্রবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ডক্টর তালিমেরেন আউ জুনিয়র গার্লস’…

Read More

শীতের আগেই আদিনায় পাখির মেলা, বাড়ছে পর্যটক ও পাখিপ্রেমীদের ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বর্ষা বিদায় নিতেই সবুজে সেজে উঠেছে চারপাশ। আর সেই সবুজের মাঝেই পাখিদের কলরবে মুখরিত হয়ে উঠেছে মালদা জেলার গাজোলের আদিনা ডিয়ার ফরেস্ট। পরিযায়ী পাখিদের আনাগোনায় বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আদিনা ডিয়ার ফরেস্ট । শীতের মরশুম শুরুর আগেই দক্ষিণ ভারত সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের ভিড় বাড়তে শুরু…

Read More