স্থায়ী সেতুর দাবিতে সরব গ্রামবাসী, শিলাবতী পারাপারে প্রতিদিন ঝুঁকি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গনগনি এলাকায় শিলাবতী নদীর বান্দোয়ার ঘাটে কাঠের অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর থেকে পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন এলাকার প্রায় ১২টি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর উপর প্রশাসনের উদ্যোগে তৈরি করা কাঠের অস্থায়ী সেতুটি কয়েক…

