‘জয় শ্রীরাম বললেই বড় বিজেপি কর্মী হওয়া যায় না’, নসরতপুরে বার্তা বিজেপি জেলা সভাপতির।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা: – “২৫ টাকার গেরুয়া গামছা গলায় ঝুলিয়ে ‘জয় শ্রীরাম’ বললেই বড় বিজেপি কর্মী হওয়া যায় না।” নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মানিক রায়। শুক্রবার বিকেলে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুরে ‘পথের সাথী’-তে আয়োজিত এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নতুন কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দেন…

Read More

কচুরিপানার জটে আটকে মৃত গবাদি পশু, নসরতপুর ফেরিঘাট পরিষ্কারে কড়া হুঁশিয়ারি প্রাণকৃষ্ণ তপাদারের।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা: গঙ্গার কচুরিপানার সঙ্গে ভেসে আসা মৃত গবাদি পশুর দেহ আটকে পড়ায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ নসরতপুর ফেরিঘাট এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে নদী পারাপারে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ, প্রায় এক মাস ধরে এমন পরিস্থিতি চললেও পুলিশ-প্রশাসন-সহ বিভিন্ন মহলে জানিয়েও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, নসরতপুর ফেরিঘাটের…

Read More

ভাগীরথীর জলে ভেসে আসা পানায় বিপর্যস্ত ফেরিঘাট, ক্ষোভে ঘাটে তালা লাগালেন স্থানীয়রা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটের মনমোহনপুর কিশোরীগঞ্জ ফেরিঘাট সকাল থেকেই বন্ধ। বন্ধ করে দিলেন স্থানীয় মানুষজন। মনমোহনপুর ফেরিঘাটের গ্রিলে দিয়ে দিলেন তালা। এলাকাবাসীদের অভিযোগ ভাগিরথিতে জল বাড়ায় প্রচুর পরিমাণ পানা ভেসে আসছে। আর সেই পাণায় জেটি একটি অংশ কাত হয়ে গিয়েছে। একই সাথে পানার মধ্যেই আটকে রয়েছে বেশ…

Read More

রাখির বন্ধনে পুলিশ-জনতা, ধাত্রীগ্রামে সম্প্রীতির বার্তা দিল পুলিশ ফাঁড়ি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: রাখি বন্ধন উৎসব উপলক্ষে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। এদিন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকদের হাতেও রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির উদ্যোগে এলাকার পুরুষ ও মহিলাদের হাতে রাখি পরানো হয়। পাশাপাশি গাড়িচালক ও টোটোচালকদের হাতেও রাখি পরিয়ে…

Read More

১১ লক্ষ টাকার ঋণ, ৮ বছরেও শোধ নয়! আদালতের নির্দেশে কালনায় বাড়ি দখল ব্যাঙ্কের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ আট বছর ধরে ঋণের টাকা পরিশোধ না করায় অবশেষে আদালতের নির্দেশে একটি বাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ কালনা থানার পুলিশ প্রশাসন এবং কালনা কোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সম্পত্তি দখলের প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে কালনার নিভুজী রেল গেট সংলগ্ন বাঘনাপাড়া রেলস্টেশনের কাছে।স্থানীয় ও ব্যাঙ্ক…

Read More

গোপন সূত্রে অভিযান, মাধবডিহীতে গাঁজাসহ দুইজনকে পাকড়াও পুলিশের।

পূর্ব বর্ধমান , নিজস্ব সংবাদদাতা:-​পূর্ব বর্ধমান জেলার মাধবডিহী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই। মাধবডিহী থানার গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে বিনোদপুর গ্রাম থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি (১.৫ কেজি) গাঁজা। এই ঘটনায় যুক্ত থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ।​পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম পূর্ণিমা অধিকারী, যার বাড়ি…

Read More

কালনার নান্দাইয়ে ঝুলন মেলার প্রস্তুতিতে বিপত্তি, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা থানার অন্তর্গত নান্দাই ধো বা এলাকায় ঝুলন উৎসবকে কেন্দ্র করে মেলায় বসার জন্য অস্থায়ী দোকানের প্যান্ডেল তৈরি করতে গিয়ে, ওপরে থাকা এগারো হাজারের তারে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর জখম এক ব্যক্তি। আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে পাঠানো হয়। জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম জয় গোপাল…

Read More

দীর্ঘ রাজনৈতিক জটিলতার অবসান, অর্জুনপুর পঞ্চায়েতের নতুন প্রধান শাকিলা বিবি।

ফারাক্কা, নিজস্ব সংবাদদাতা:- ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে কাটল দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতা। প্রাক্তন প্রধান সাবিনা বিবি অপসারিত হওয়ার পর এতদিন পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিলেন উপপ্রধান বদরুল হক। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শাকিলা বিবি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ সদস্য বিশিষ্ট অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে…

Read More

যেকোনও দিন গঙ্গায় তলিয়ে যেতে পারে শিবমন্দির! রক্ষায় সংস্কার ও সরকারি উদ্যোগের আশ্বাস।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার ভাঙনে ক্রমশ বিপন্ন পূর্বস্থলীর কমলনগর ফেরিঘাটের ঐতিহ্যবাহী শিবমন্দির। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনও দিন মন্দিরটি গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্দিরটির বিপন্নতার ছবি ছড়িয়ে পড়লেও প্রশাসনের তরফে এখনও কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর মাজিদা অঞ্চলবাসীর উদ্যোগে গড়ে ওঠে ‘মঠ মন্দির সংস্কার…

Read More

সাইড করতে বলাতেই হামলার অভিযোগ, রাইস মিল মালিককে মারধর ও গাড়ি ভাঙচুর।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশে গাড়ি সাইড করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের মাধবডিহি থানা এলাকায়।অভিযোগ, গাড়ি সাইড করতে বলায় পদ্মাবতী রাইস মিলের মালিককে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।​স্থানীয় সূত্রে জানা গেছে, রাইস মিলের মালিক নিজের গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার…

Read More