শিল্পীর স্মরণে গান ও বৃক্ষরোপণের উদ্যোগ, কোচবিহারে জুবিন গর্গের প্রয়াণ দিবস পালন।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবস পালন করা হল কোচবিহারে। সমাজকর্মী ও পরিবেশপ্রেমীদের উদ্যোগে এদিন শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান হিসেবে পরিচিত শংকর রায়, সমাজকর্মী বিপ্লব তালুকদার এবং পরিবেশপ্রেমী পিংকি রায়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।…

