শীতলকুচির আক্রাহাটে রক্তদান শিবির, উদ্যোগ মহিলা মোর্চার ৪, ৫ ও ৬ নম্বর মণ্ডলের।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের শীতলকুচির আক্রাহাট বাজারে মহিলা মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। ৪, ৫ ও ৬ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার বহু মানুষ।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মণ্ডল সভাপতিগণ এবং মহিলা মোর্চার কার্যকর্তারা।
এদিন শিবিরে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের প্রয়োজন মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

