বৃদ্ধদের প্রতি দায়িত্ব: অভিজ্ঞতার প্রতি সম্মান ও ভালোবাসা।
ভূমিকা:- জীবন একটি দীর্ঘ পথচলা। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে মানুষ একসময় বার্ধক্যে পৌঁছায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি কমে আসে, চলাফেরায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়, অনেক কাজের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু বয়স বাড়ার অর্থ কখনও মানুষের মূল্য কমে যাওয়া নয়। বরং জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান, স্মৃতি, ত্যাগ এবং সংগ্রামের কারণে একজন প্রবীণ…

