admin

পানিহাটিতে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২টি ঝুপড়ি ও অটো।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুর ১২টা নাগাদ পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাসস্ট্যান্ড সংলগ্ন সিএসসি সাব-ডিস্ট্রিবিউশন সেন্টারে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখার আকার নেয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিটি রোডের ধারে থাকা একাধিক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে…

Read More

দাসপুরের সোনামুইতে কৃতি ছাত্রছাত্রী ও কৃষকদের সংবর্ধনা, গৌরা-সোনামুই সমবায়ের উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: কৃতি ছাত্রছাত্রী, বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সংবর্ধনা জানানো হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সোনামুইতে। গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সঙ্গে সমবায় সমিতির বার্ষিক আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম…

Read More

বন্যার জলে নৌকায় উদ্ধার অসুস্থ মহিলা, গবাদি পশুর জন্যও গো-খাদ্য পৌঁছে দিল পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের ভুতনী অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চারিদিকে যখন শুধুই হাহাকার ও জলের স্রোত, তখন সেখানে ফের নতুনভাবে নজির গড়ে তুলল মালদা জেলা প্রশাসন ও ভুতনী থানার পুলিশ। শুধু মানুষকে উদ্ধার করা নয়, বিপদের দিনে অবলা পশুপাখিদের মুখে অন্ন তুলে দিয়ে প্রকৃত মানবতার পরিচয় দিলেন ভুতনী থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর (এসআই) হীরা শেখ ও…

Read More

সিগারেটের দাম চাওয়াকে কেন্দ্র করে বচসা, মারধরের পর দোকানদারের মৃত্যু টিটাগড়ে।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:-দোকানদারের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে টিটাগড়ের জি.সি. রোডে। ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছরের রামজি সাউ নিজের বাড়ির সামনেই দোকানে ছিলেন। অভিযোগ, তিন যুবক তাঁর দোকান থেকে সিগারেট কিনে দাম না দেওয়ায় প্রথমে বচসা শুরু হয়। পরে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রামজি সাউয়ের মৃত্যু হয়। খবর পেয়ে…

Read More

মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ, জলাজমিতে গাপ্পি মাছ ছাড়ছে দক্ষিণ দমদম পুরসভা।

দক্ষিণ দমদম, নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু প্রতিরোধে তৎপর দক্ষিণ দমদম পৌরসভা। লেকটাউন থানার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মোকাবিলায় জোর দেওয়া হয়েছে মশার লার্ভা নিয়ন্ত্রণে। সেই উদ্দেশ্যে এলাকার বিভিন্ন জলা ও জলজমা জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলায় জলাশয়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া…

Read More

গয়েশপুর অঞ্চলে সেই তিনটি রাস্তার উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস।

নদীয়া – গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পৌর এলাকায় বেশ কয়েকটি রাস্তা দির্ঘ দিন ধরে বেহাল দশা, তার মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে আরো খারাপ হয়ে ওঠে কংকাল দশায় পরিনত হয় । মাঝে মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় জখম হয় পথচারিরা। দির্ঘ দিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল রাস্তা নিয়ে।গয়েশপুর অঞ্চলে সেই তিনটি রাস্তার উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম…

Read More

৩০ কাঠা জমিতে হাসপাতাল নির্মাণের সূচনা, ভারত সেবা আশ্রমে ভিত্তিপুজো East Calcutta Nagorik Foundation-এর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- East Calcutta Nagorik Foundation-এর উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। প্রায় ৩০ কাঠা জমির উপর এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের উপস্থিতিতে ভিত্তিপূজা ও নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ দেখা যায়। ভিত্তিপ্রস্তর…

Read More

চন্দ্রকোনা রোডের পর গড়বেতা-৩, অশান্তির আবহে কাঁচডহরিতে রাজনৈতিক উত্তেজনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পারদ ফের চড়ল। চন্দ্রকোনা রোডে সিপিএমের মিছিলে হামলা ও দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের পর অশান্তির আগুন এবার আছড়ে পড়ল গড়বেতা ৩ নম্বর ব্লকে। কেশপুর থেকে নয়াবসত— একের পর এক জায়গায় মারধর ও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর কাঁচডহরি এলাকাতেও দেখা গেল চরম উত্তেজনা।স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে…

Read More

স্বাস্থ্যসাথীতে চিকিৎসা মেলেনি, আয়ুষ্মানে বিনামূল্যে গলব্লাডার অপারেশন—নতুন আশার আলো নগেনের জীবনে।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- পেটে পাথর ধরা পড়েছিল ২০২৩ সালে। অপারেশনের জন্য প্রয়োজন ছিল প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা। পরিযায়ী শ্রমিকের সামান্য রোজগারে সেই বিপুল খরচ বহন করা সম্ভব হয়নি। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক জায়গায় ঘুরেও তখন মেলেনি চিকিৎসার সুযোগ। শেষমেশ পেটের যন্ত্রণা নিয়েই সংসার চালাতে ফের ভিনরাজ্যে পাড়ি দিতে হয়েছিল ধূপগুড়ির আদিবাসী যুবক…

Read More

৪১ কিমি ফোর লেনের কাজ আট বছরেও অসম্পূর্ণ, দুর্নীতির অভিযোগ তুলে সরব আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ আট বছরেও ফালাকাটা-সলসলাবাড়ি প্রায় ৪১ কিলোমিটার মহাসড়ক বা ফোর লেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় প্রশ্ন উঠছে। এরই মধ্যে রাস্তার কাজ ও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। তাঁর অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাংশের আধিকারিক-কর্মীদের…

Read More