সন্ধ্যা নামতেই জঙ্গলমহলে হাতির হানা রুখতে তৎপর হুলাপার্টি ও গ্রামবাসীরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ধ্যা নামতেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলজুড়ে শুরু হয়ে যায় হাতির আতঙ্ক। ফসলের ক্ষয়ক্ষতি রুখতে রাত জেগে পাহারায় নামেন হুলাপার্টির সদস্যদের পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। এই দিন সন্ধ্যায় গড়বেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি রেঞ্জের অভয়া ও কড়াজড়ি এলাকায় প্রবেশ করতে চলেছে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি বড় দল। দলবদ্ধভাবে এলাকায় টহল দেওয়া,…

