তৃণমূল প্রধানের ইস্তফার পর লতাবাড়িতে বিজেপির বোর্ড, প্রধান সঞ্জলি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। লতাবাড়ি প্রধান হলেন বিজেপির সঞ্জলি নার্জীনারি।লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান কিছুদিন পূর্বে ইস্তাফা দেন আর আজকে ছিল বোর্ড গঠন। এদিন লতবাড়ি গ্ৰাম পঞ্চায়েত বোর্ডের নতুন প্রধান হন সঞ্জলি নার্জিনারি।নতুন প্রধান নির্বাচিত হ ওয়ার পর বিজেপি নেতা কর্মীরা গেরুয়া আবীর খেলে মিছিল বের করে হ্যামিল্টণগঞ্জ…

Read More

নিত্যপণ্যের দাম নিয়ে নজরদারি, ফালাকাটা বাজার পরিদর্শনে বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অস্বাভাবিক ভাবে না বাড়ে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা খতিয়ে দেখতে ফালাকাটা বাজার পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ফালাকাটা বাজারে যান ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের…

Read More

জামতলা বাজারে সিপিআইএমের পথসভায় হামলা-ভাঙচুর, আহত একাধিক কর্মী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সিপিআইএমের পথসভায় হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটায়। ফালাকাটা ৩ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বড়ডোবা সংলগ্ন জামতলা বাজারে পথসভা চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সিপিআইএমের। তাদের দাবি, হামলাকারীরা বিজেপি-আশ্রিত। সভার চেয়ার ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় সিপিআইএমের কর্মী-সমর্থকদের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশকয়েকজন নেতা ও কর্মী। সিপিআইএম…

Read More

রেশন কার্ড থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, কালচিনিতে বিধায়কের উদ্যোগে শুরু সেবা কেন্দ্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – কালচিনি বিধানসভায় আজ থেকে শুরু হল নেতাজি সুভাষ চন্দ্র বোস সেবা কেন্দ্র। কালচিনি বিধায়ক বিশাল লামা এই সেবা কেন্দ্র শুরু করেন।মন্ত্রী বিশাল লামা জানান মুখ্যমন্ত্রী নির্দেশে কালচিনি বিধানসভায় আজ থেকে সেবা কেন্দ্র শুরু হল। এই সেবা কেন্দ্র থেকে জনগণকে পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন কাজ যেমন রেশন কার্ডের সমস্যা, অন্নপূর্ণা ভাণ্ডার…

Read More

কেরালায় কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু, সোমবার রাতে বাড়ি ফিরল দিপুর নিথর দেহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু কাজের জায়গা থেকে আর জীবিত ফেরা হল না পূর্ব বেংকান্দি গ্রামের দিপু বর্মনের। কেরালায় কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেংকান্দির বাসিন্দা দিপু বর্মনের। সোমবার রাতে বাড়িতে দিপুর নিথর দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।…

Read More

পথসভা চলাকালীন হামলা ও ভাঙচুরের অভিযোগ, ফালাকাটায় গুরুতর আহত একাধিক বাম নেতা-কর্মী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ৩ নং এরিয়া কমিটির অন্তর্গত বড়ডোবা সংলগ্ন জামতলা বাজারে সিপিআই(এম) পার্টির পথসভা চলাকালীন স্থানীয় বিজেপি দুষ্কৃতীরা হামলা চালায় এবং চেয়ার টেবিল সহ সবকিছু ভাঙচুর করে । ঘটনায় বেশ কয়েকজন গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন । মাথা ফাঁটে সারাভারত কৃষক সভার ফালাকাটা ব্লক কমিটির সম্পাদক কম: ঈশ্বর রায়ের। তিনি এর ১৫ বছর…

Read More

‘অন্যদের টাকা ঢুকল, আমাদের কেন নয়?’—অন্নপূর্ণা নিয়ে ফালাকাটায় মহিলাদের পথ অবরোধ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। শুক্রবার ফালাকাটা শহরের ধূপগুড়ি মোড় এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, চলতি মাসে শহরের…

Read More

আবেদন করেও মেলেনি অন্নপূর্ণার টাকা, কালচিনি ব্লক অফিসে মহিলাদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জেলার কালচিনি ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা ব্লক অফিসে এসে বিডিও চেম্বারে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও তাঁদের ব্যাংক…

Read More

তৃণমূল সভাপতির ইস্তফার পর ফালাকাটা পঞ্চায়েত সমিতিতে পালাবদল, নতুন সভাপতি বিজেপির অঘোরনাথ।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে ফালাকাটা পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। শুক্রবার ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন বিজেপির অঘরনাথ রায়। এত দিন তিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন।বিজেপি রাজ্যে সরকার গঠনের পর ফালাকাটা পঞ্চায়েত সমিতির তৎকালীন তৃণমূল সভাপতি সুভাষচন্দ্র রায় পদ থেকে ইস্তফা দেন। এর পর থেকেই সভাপতির পদটি খালি ছিল।…

Read More

শর্ট সার্কিট থেকে দাউদাউ আগুন, হাসিমারায় সম্পূর্ণ পুড়ে গেল ভুটানের বাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত একটি ভুটান বাস।যদিও বাসে কোনো যাত্রী ছিলনা। শুধু চালক ছিল। চালক বাস থেকে নেমে যায়। জানা গিয়েছে এদিন প্রতিবেশী দেশ ভুটানের একটি বাস মেরামত করার জন্য ধূপগুড়ি যাচ্ছিল হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে হঠাৎ শট সার্কিট জেরে বাসে আগুন লেগে যায় ঐ সময় বাসের…

Read More