রাতে দুর্ঘটনা রুখতে গরুর গলায় রেডিয়াম বেল্ট, জটেশ্বরে অভিনব উদ্যোগ সংগঠনের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-দুর্ঘটনা থেকে মালিক বিহীন ছাড়া গরুদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল হিন্দু জাগরণ মঞ্চ জটেশ্বর। ওই সংগঠনের পক্ষ থেকে মালিক বিহীন ছাড়া গরুদের গলায় পরিয়ে দেওয়া হয় বিশেষ ধরনের বেল্ট। শনিবার রাতে জটেশ্বর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই কাজ করেন ওই সংগঠনের সদস্যরা। সেই ‘রেডিয়াম বেল্ট’-এ গাড়ির আলো পড়তেই চকচক করবে।…

Read More

আবেদন করেও মেলেনি অন্নপূর্ণার টাকা, ক্ষোভে ফালাকাটা পুরসভায় ভিড় বহু মহিলার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে ফালাকাটা পুরসভায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখান বহু মহিলা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। অন্নপূর্ণার টাকা কেন এখনও অ্যাকাউন্টে ঢোকেনি? এই প্রশ্ন তুলে…

Read More

স্থায়ী বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তার দাবিতে পথে সিএসপি কর্মীরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : ১৬ দফা দাবিতে ফালাকাটা ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক কমিটি। মঙ্গলবার সংগঠনের সদস্যরা ব্লক অফিসে এসে দাবি-সনদ পেশ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট বেতন কাঠামো চালু, ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা, কর্মীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন প্রদান, পরিচয়পত্র প্রদান-সহ মোট ১৬…

Read More

বর্ষায় বিপদে কীভাবে বাঁচাবেন প্রাণ? ফালাকাটায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মশালা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- বিপর্যয় মোকাবেলা দপ্তর এর উদ্যোগে ফালাকাটা ব্লকের পুরসভা এবং ব্লক আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় ফালাকাটার মারওয়াড়ি ভবনে, বর্ষার মৌসুমে কেউ জলে ডুবে গেলে বা কোন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ ও মানুষ সেই দুর্যোগের কবলে পড়লে তাদেরকে কিভাবে রক্ষা করতে হবে এই সকল বিষয় নিয়েই এদিনের এই কর্মশালা…

Read More

জটেশ্বর ফাঁড়ির অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল চোলাই মদের আস্তানা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের কড়া অভিযান চালাল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শনিবার ফালাকাটা ব্লকের যোগীঝোড়া বড়োবাক ও এথেলবাড়ি চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে চোলাই মদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রায় ১৫০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির…

Read More

গোপন সূত্রে অভিযান, বাড়ি থেকে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ নেশার ক্যাপসুল উদ্ধার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৫৫ হাজার নিষিদ্ধ নেশার ক্যাপসুল, গ্রেফতার এক মাদক কারবারি। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর দলগাঁও বস্তি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার নিষিদ্ধ নেশার ক্যাপসুল উদ্ধার করা হয়। একই সঙ্গে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।ওই অভিযুক্তের শোবার…

Read More

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ বন্ধের প্রতিবাদে জটেশ্বরে পথ অবরোধ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু করার দাবিতে বৃহস্পতিবার সকালে পথ অবরোধে সামিল হন ফালাকাটা ব্লকের জটেশ্বর দেশবন্ধু পাড়ার বাসিন্দারা। জানা গিয়েছে, জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত প্রায় ৯.৬ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নতুন করে রাস্তা নির্মাণের কাজ করছে…

Read More

এআই নজরদারিতে বড় বিপদ এড়াল জলদাপাড়া, ১৫ মিনিটে হাতির পাল নিয়ন্ত্রণে বনদপ্তর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- রাত ১২টা ৩২ মিনিটে এআই-সক্ষম (AI-enabled) নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পাল জড়ো হয়ে পাশের একটি গ্রামের দিকে এগিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই ভিডিও জলদাপাড়া কন্ট্রোল রুমে পৌঁছে যায়।কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের বনকর্মীদের সতর্ক করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই দ্রুত প্রতিক্রিয়া দল (Rapid Response Team)…

Read More

জটেশ্বরে আগুনের তাণ্ডব, নগদ অর্থ-সহ সর্বস্ব হারাল এক পরিবার।

ফালাকাটা, আলিপুরদুয়ার : – মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দা বিশম্বর দেবনাথের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ওই বাড়িতে ছড়িয়ে পড়ায় ঘর…

Read More

শোভাযাত্রার মধ্য দিয়ে জটেশ্বরে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনের সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে অনুষ্ঠানস্থলে ফিরে আসে। এরপর সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের…

Read More