রাম মন্দির প্রাঙ্গণে আঁকার কর্মশালা, অংশ নিল প্রায় ৭০ জন খুদে শিল্পী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও রাম মন্দির প্রাঙ্গণে রংতুলি অঙ্কন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী কর্মশালা। ওই কর্মশালার মূল বিষয় ছিল সামনে থাকা ঐতিহ্যবাহী দলগাঁও রাম মন্দিরের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলা। মন্দির প্রাঙ্গণে বসে খুদে শিল্পীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও কল্পনাশক্তির মেলবন্ধনে রাম মন্দিরের সৌন্দর্য রং-তুলির মাধ্যমে তুলে ধরে।এদিনের ওই কর্মশালায় ফালাকাটা, জটেশ্বর,…

Read More

চা শিল্পে নতুন উদ্যোগের ইঙ্গিত, উত্তরবঙ্গে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে শ্রমমন্ত্রী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এসে সমস্ত চা বাগানের শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। কিভাবে বন্ধ চা বাগান গুলো খোলা যাবে রুগ্ন চা বাগান গুলো সচল করা যাবে এই সব সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আজ বীরপাড়াতে একথা জানান আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। এদিন বীরপাড়াতে চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ…

Read More

‘সন্তান মানেই আশীর্বাদ’—কন্যাসন্তানকে ঘিরে জটেশ্বরে অনন্য আয়োজন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কন্যাসন্তান হওয়ায় ফুল দিয়ে সাজানো হল গাড়ি। করা হল শোভাযাত্রাও। সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে বাড়ি ফিরলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর সারদা পল্লীর বাসিন্দা বাপি সাহা। জটেশ্বরে এই ধরনের আয়োজন এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে বাপি সাহার স্ত্রী নন্দিতা সাহা এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে…

Read More

আলিপুরদুয়ারে কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি, ২৫ পরিবারের দলবদলের দাবি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাও অঞ্চল এর ১৩/৭৩ নং বুথে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের হাত ধরে ২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভানেত্রী সুনন্দা দে,ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ফালাকাটা ব্লক আই এন…

Read More

জটেশ্বরে রাজনৈতিক পালাবদল, ৪৫ পরিবার কংগ্রেসে যোগদান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার, রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৩৯ নং বুথে ৪৫ টি পরিবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃন্ময় সরকার,আলিপুরদুয়ার জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সুনন্দা দে , জটেশ্বর অঞ্চল সভাপতি নাড়ু সাহা,জটেশ্বর অঞ্চল ভাইস…

Read More

রাতভর বৃষ্টিতে ডুবল আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড, জনজীবন বিপর্যস্ত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের ৫, ৮, ৯ ও ১৫ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। ফলে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমে থাকায়…

Read More

জয়গাঁগামী সড়কে ডাইভারশন সেতু ভেঙে যান চলাচল ব্যাহত, দুর্ভোগে সাধারণ মানুষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : জয়গাঁ গামী প্রধান সড়কে স্থিত গোবরজদী নদীর ডাইভারশন সেতু ভেঙ্গে গেল। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ গামী সড়কে বিবাড়ি এলাকায় যে গোবরজদী ডাইভারশন সেতু রয়েছে গতকাল রাতে জলের স্রোতে ভেঙ্গে যায়। যোগাযোগ প্রায় বন্ধ। সেতুর দুধারে গাড়ি দাড়িয়ে রয়েছে। ছোটো গাড়ি গুলো পাশে পুরানো সেতু দিয়ে চলাচল করছে গতকাল রাত থেকে…

Read More

বীরকিটি নদীর পবিত্র জল দিয়ে মহাস্নান, জটেশ্বর শিব মন্দিরে ধর্মীয় আবহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার জটেশ্বর রথযাত্রা কমিটির উদ্যোগে জটেশ্বর শিব মন্দিরে ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বীরকিটি নদী থেকে পবিত্র জল আনা হয়। এরপর দুধ, ঘি, মধু ও পবিত্র জল দিয়ে শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর মহাস্নান সম্পন্ন হয়।পূজা-অর্চনার পর ভক্তদের মধ্যে প্রসাদ…

Read More

আলিপুরদুয়ারের চা বাগানে মিলল চিতাবাঘের দেহ, তদন্তে বন দপ্তর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চা বাগান ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে বাগানের B6 নম্বর সেকশনে ওই চিতাবাঘের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।পাশাপাশি ঘটনাস্থলে…

Read More

বীর সিধু-কানুর আত্মবলিদান স্মরণে ফালাকাটায় বিজেপির হুল দিবস পালন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ১৩/৩৭ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। অনুষ্ঠানের সূচনায় বীর সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। পরে দলীয় নেতৃত্বের বক্তব্যে সিধু-কানুর আদর্শ, আত্মবলিদান কথা তুলে ধরা…

Read More