কলেজপাড়া পুজোর সুবর্ণজয়ন্তীতে তিন দিনের ভাস্কর্য কর্মশালা, অংশ নিল ২০ কচিকাঁচা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার কলেজপাড়ার স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে শুরু হল তিন দিনের নি:শুল্ক ভাস্কর্য নির্মাণ কর্মশালা। কলেজপাড়া সর্বজনীন দুর্গা পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, কর্মশালায় এলাকার প্রায় ২০ জন কচিকাঁচা অংশ নিয়েছে। তাঁদের হাতে-কলমে ভাস্কর্য তৈরির বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। আয়োজকদের দাবি, শিশুদের মধ্যে শিল্পীসত্তার বিকাশ এবং সাংস্কৃতিক মনোভাব গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিকে ওই কর্মশালায় অংশ নিতে পেরে খুশি কচিকাঁচারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *