উৎসবের মরশুমে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর, মালদায় প্রশাসনিক বৈঠক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন কালীপুজো এবং ছটপুজো উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে মালদা কালেক্টরেট ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উৎসবের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উৎসবের মরসুমে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উৎসবের এই দিনগুলিতে সমস্ত নাগরিককে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন আশা প্রকাশ করেছে যে, সাধারণ মানুষ ও বিভিন্ন পুজো কমিটির সহযোগিতায় কালীপুজো ও ছটপুজো অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

