ভেজাল খাবার রুখতে গাজোলে ফুড সেফটি দপ্তরের হানা, ৫ দলে চিরুনি তল্লাশি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে ভেজাল ও নিম্নমানের খাবার রুখতে এবার কোমর বেঁধে নামল খাদ্য সুরক্ষা দপ্তর। মালদার বিভিন্ন ব্লকের পর আজ, রবিবার ভরদুপুরে হঠাৎ করেই গাজোলের বিভিন্ন খাবারের দোকানে হানা দিলেন ফুড সেফটি আধিকারিকরা।আজ গাজোলে এসে পৌঁছায় খাদ্য সুরক্ষা আধিকারিকদের একটি বড় দল। অভিযানটিকে আরও জোরালো ও সুনির্দিষ্ট করতে আধিকারিকরা মোট পাঁচটি দলে ভাগ…

