পাণ্ডবেশ্বরে BMS ইউনিয়ন অফিসে চুরি-ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের দিকে অভিযোগের তীর।
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :- গত রাত থেকেই শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি, চারিদিকে প্লাবনের পরিস্থিতি, আর এই আবহেপাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারির ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিসে চুরি ও রাতভর দুষ্কৃতি তাণ্ডব।বুধবার সকালে বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই অংশে।জানা যায় ইউনিয়ন অফিসের, জানালার গ্রিলের তালা ভেঙে ঘটে চুরির ঘটনা। তাছাড়াও ভেতরে ঢুকে দুষ্কৃতীরা বেশকিছু সামগ্রী…

