পুলিশের অভিযান টের পেতেই গাড়ি ফেলে চম্পট, জটেশ্বরে উদ্ধার ৫ গরু।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিলাসবহুল গাড়িতে করে গরু পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। রবিবার গভীর রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাঁধের পাড় শ্মশানঘাট সংলগ্ন বীরকিটি ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গরু পাচারের খবর পেয়ে ওই এলাকায়…

