কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, চন্দ্রকোনারোডের ডুমুরগেরিয়ায় চাঞ্চল্য।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাজমিস্ত্রির নাম শেখ সাইদুল ইসলাম,বয়স আনুমানিক ৩৪ বছর, বাড়ি হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত দক্ষিণ খালনা এলাকায়। কর্মসূত্রে নবকোলা এলাকায় ভাড়া থাকতো…

