গয়েশপুর পৌরসভায় ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধার্ঘ্য।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় মজদুর সংঘ সর্ববৃহৎ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এটি একটি অরাজনৈতিক ,স্বাধীন এবং জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন। যা শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে কাজ করে থাকে।
১৯৫৫ সালে ২৩ জুলাই বিশিষ্ট সমাজ চিন্তক ও রাষ্ট্রীয় সংসেবক সংঘের প্রচারক দত্তোপন্ত থেঙ্গাড়ি প্রতিষ্টা করেছিলেন।
আজ গয়েশপুর পৌরসভায় ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো।
দেশের পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
ভারত মাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়।
উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সংসেবক সংঘের নদীয়া জেলার প্রচার প্রমুখ পার্থিব মুখার্জি, গয়েশপুর নগরে ভারতীয় মজদুর সংঘের সভাপতি জগন্নাথ শীল,সহ সভাপতি মনোজ দাস , পৌরসভার ভারতীয় মজদুর সংঘের সম্পাদক স্বপন দাস।
পৌর আধিকারিক সহ স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা।

