মাছ ধরা নিয়ে ঝামেলা, কয়েক দিনের মধ্যেই খুন! চাঞ্চল্য জয়নগরের তাজপুরে।

জয়নগর, নিজস্ব সংবাদদাতা:- জয়নগর থানার অন্তর্গত বহরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা দুধকুমার বৈদ্যর সাথে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তার কাকার ছেলে নিমাই বৈদ্যের। গত রবিবার সেই পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। অভিযোগ তারপর থেকেই দুধকুমার ও নিমাই এর মধ্যে বাকবিতণ্ডা বাড়তে থাকে। দুধকুমার মাছের ব্যবসা করে। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে দুধকুমার যখন ব্যবসার কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক তখনই রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় দুধকুমারের পথ আটকায় ভাই নিমাই বৈদ্য। দুধকুমার কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে নিমাই। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে দুধকুমার এবং ঘটনাস্থলে প্রাণ হারায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। অপরদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত নিমাই বৈদ্য ও তার পরিবার
বুধবার সকাল থেকেই মৃত দুধকুমারের বাড়ির সামনে এলাকার মানুষ ভিড় জমাতে থাকে।
ঘটনায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
দাদার মৃত্যুর ঘটনায় দোষী ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চায় দুধকুমারের ভাই ও স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *