চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে মিলকি গ্রামীণ হাসপাতালে ডাঃ হেমনারায়ণ ঝা, রোগী ও কর্মীদের সঙ্গে কথা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর দায়িত্ব পেয়েই ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডাঃ হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য ‘কর্মীদের সঙ্গে। এরপর অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডাঃ হেমনারায়ণ ঝা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মিলকি গ্রামীণ হাসপাতাল খুব ভালোভাবে চলছে। হাসপাতালে আগত রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তবে আগামী দিনে মিলকি গ্রামীণ হাসপাতালে যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা মেলে তা নিশ্চিত করতেই আজ তিনি পরিদর্শনে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *