বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, অশোকগড়ে নববধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বরাহনগরের অশোকগড়ে নববিবাহিত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই মহিলার উপর অত্যাচার চলছিল। মৃতদেহ আটকে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে।

