রক্তের সংকট মেটাতে শালবনীতে বৃহৎ রক্তদান শিবির, অংশ নিলেন ১৩০ জন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনী আলু ব্যবসায় সমিতির পক্ষ থেকে এবং পূর্ণিমা হিমঘরের পক্ষ থেকে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পূর্ণিমা হিমঘর প্রাঙ্গনে। এছাড়াও নবনির্বাচিত তিন জন বিধায়ক গড়বেতার প্রদীপ লোধা,শালবনী বিধানসভা কেন্দ্রের বিমান মাহাতো এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর গুছাইতকে সংবর্ধনা জানানো হয়। এইদিন মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ১৩০ জন রক্তদাতা রক্তদান করেছেন। এই দিন পূর্ণিমা হিমঘরের কর্ণধার জানান যে এই অতীব দাবদহে তীব্র গরমে প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে সেই কারণেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি জানান বিগত সরকার যেভাবে আলু ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি করেছে নতুন সরকারের কাছে তারা আবেদন করেছে যে তারা যেন ব্যবসায়ীদের দিকে নজর দেন।

