পাকুয়াহাট থেকে বিডিও অফিস পর্যন্ত পরিবেশের বার্তা নিয়ে সাইকেল যাত্রা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :—-বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়।রবিবার, এদিন সকালে পাকুয়াহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। ছাত্র-ছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্তরের মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন।র্যালিটি পাকুয়াহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা এবং দূষণমুক্ত…

