অনলাইন গেমের নেশায় ঋণের বোঝা, টাকা জোগাড়ে দূর সম্পর্কের দাদুকে খুন! মালদায় গ্রেফতার ২।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- খুনের মাত্র ১২ ঘন্টার মধ্যেই মালদা শহরের ২নং গভমেন্ট কলোনী এলাকার খুনকান্ডের কিনারা করল মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় ধরা পড়ল দুজন। দুজনের মধ্যে একজন নিহত ব্যক্তির দূর সম্পর্কের নাতি। তার নাম শুভজিৎ ঘোষ। বয়স ২২ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। সে কৌশিক ঘোষ নামে তার এক বন্ধুকে ‘নিয়ে এই…

