খেলার বয়সেই প্রতিমা গড়ার নেশা, আইহোর পঞ্চম শ্রেণির ছাত্র কিংশুকের হাতে ফুটল মা দুর্গার রূপ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বয়স মাত্র ১১ বছর। খেলার বয়সেই মাটি দিয়ে নিজের হাতে তৈরি করে ফেলেছে সুন্দর একটি প্রতিমা। ছোট্ট হাতে মাটির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে দেবী মা দুর্গার অপরূপ রূপ। প্রতিভার এই নিদর্শন ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকার মানুষের।মালদার হবিবপুর থানার আইহো বক্সিনগর এলাকার বাসিন্দা কিংশুক সরকার। আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্র ছোটবেলা থেকেই…

