গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে চাঁচলে সংগঠন মজবুত করার উদ্যোগ, যুব কংগ্রেসের নতুন সভাপতি মোহাম্মদ হাসান।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – রাজ্যে পালাবদলের পর দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে এবার চাঁচলে সংগঠন পুনরুজ্জীবিত করতে মাঠে নামল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করতে যুব ও ছাত্র সংগঠনকে সামনে রেখে পুনর্গঠনের কাজ শুরু করেছে হাত শিবির।শনিবার চাঁচল বিধানসভার উমেশ ভবনে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি…

