গান-নৃত্যে জমজমাট শ্রুতির ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা, মন্মথ মঞ্চে ৫০ শিল্পীর পরিবেশনা।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- গান ও নৃত্যের পরিবেশনায় বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে অনুষ্ঠিত হল শ্রুতি সংগীত শিক্ষাঙ্গনের ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের কর্ণধার সংগীত প্রদীপ্তা ঠাকুরের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন শিল্পী অংশ নেন। তাঁদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী-সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। শিল্পীদের…

