হবিবপুরে কলেজের দাবিতে পথে ছাত্র-যুব সমাজ, শুরু গণস্বাক্ষর কর্মসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষা আমাদের অধিকার, কলেজ আমাদের দাবি এই বার্তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় হবিবপুর ব্লকের আইহো এলাকায় গণস্বাক্ষর।শুরু করলেন হবিবপুরের যুবসমাজ, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ। এ বিষয়ে গণস্বাক্ষর করতে আশা ছাত্ররা জানান হবিবপুর ব্লকে নেই কোন ডিগ্রী কলেজ যার ফলে হবিবপুর ব্লকের সকল ছাত্র-ছাত্রীদের যেতে হয় মালদা নয় তো পাকুয়াহাট ডিগ্রী কলেজে। তাই গণস্বাক্ষরের…

Read More

বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধে’ দম্পতির উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- ফের বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী দিলীপ মন্ডল ও তাঁর স্ত্রী সাদিকা মন্ডল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগ, বিধানসভা সভা নির্বাচনের আগে থেকেই ওই বিজেপি…

Read More

অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহ, নিজ হাতে ফর্ম পূরণ করালেন বিধায়ক।

মালদা, নিজস্বসংবাদদাতা:— রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে আগামী জুন মাস থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতিমাসে পাবেন তিন হাজার টাকা করে। তাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে আগ্রহী মহিলাদের জন্য চালু হয়েছে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। সেই সূত্র ধরেই শুক্রবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে, ফর্ম ফিল আপ করে…

Read More

বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার সূচনা, ৩৫ মহিলার হাতে তুলে দেওয়া হল আবেদনপত্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ফালাকাটা বিডিও অফিসে পশ্চিমবঙ্গ সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’-র প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করা হলো।এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পকে ঘিরে এদিন উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত মহিলাদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ফালাকাটা বিডিও আদৃতা সমাদ্দার। তাঁরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে মহিলাদের সচেতন…

Read More

বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু রজত সিং পলাতক ছিলেন, বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন টিম গ্রেপ্তার করল।

বারুইপুর, নিজস্ব সংবাদদাতা :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন দমদম চিড়িয়া মোড় পাইকপাড়ার বাসিন্দা রজত সিং। অভিযুক্ত একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ২০২২ সালে বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু রজত সিং-এর সঙ্গে সম্পর্ক তৈরি হয় নির্যাতিতার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রজত। পরে বিয়ে করতে অস্বীকার…

Read More

মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চার জেলার প্রশাসনিক বৈঠক ঘিরে জোর প্রস্তুতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আগামী ১০ জুন মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সফরে মালদায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চার জেলার জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ এবং বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার…

Read More

চা বাগানে কাজের ফাঁকে বিশাল অজগর দেখে আতঙ্কিত শ্রমিকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চা বাগান থেকে এক বিশাল আজগর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে। বৃহস্পতিবার প্রতিদিনের মতো চা বাগানের শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাগানের ৭ নম্বর সেকশনের কাছে হঠাৎই একটি বিশাল অজগর দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ…

Read More

ত্যাগ ও সম্প্রীতির বার্তায় মুখর সুজাপুর, ঈদের নামাজে সামিল হাজারো মুসল্লি।

মালদা, নিজস্বসংবাদদাতা:– পবিত্র ঈদুল আযহাকে ঘিরে উৎসবের আবহে বৃহস্পতিবার ভোর থেকেই ভিড় জমতে শুরু করে মালদা জেলার কালিয়াচকের সুজাপুর ঈদগাহ ময়দানে। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মুসল্লিম ঈদের নামাজে অংশ নেন। গোটা এলাকা ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা।নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বশান্তি, সম্প্রীতি…

Read More

মালদায় সাড়ম্বরে কুরবানির ইদ উদযাপন, আইহো ইদগাহে প্রশাসনিক নজরদারি ছিল চোখে পড়ার মতো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা বৃহস্পতিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র ইদ-উল-আযহা অর্থাৎ কুরবানির ইদ। দিনটি উপলক্ষে এদিন সকাল সকাল মালদার আইহো ইদগাহ ময়দানে ইদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবছর প্রশাসনিক নজরদারি চিলো চোকে পরার মতো। মুসলিম ধর্মাবলম্বী মানুষ আইহোর বিভিন্ন বাসিন্দা ইদগাহ ময়দানে সমবেত হয়ে সুষ্ঠুভাবে নমাজ় পাঠ করেন। তারা…

Read More