নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, পয়লা জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যের প্রথম বিজেপির সরকারের ঘোষণা মতোই সোমবার পয়লা জুন থেকেই রাজ্যে চালু হলো মহিলাদের জন্য ফ্রী বাস পরিষেবা। সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের দিতে হবে না বাসভাড়া। স্বভাবতই সোমবার পয়লা জুন সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় চওড়া হাসি ফুটল মহিলাদের মুখে। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী…

Read More

আজ থেকে ফ্রি বাস পরিষেবা, স্বস্তিতে আলিপুরদুয়ারের মহিলা যাত্রীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার, ১ জুন থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে আলিপুরদুয়ার জেলাতেও সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সরকারি বাসে এই পরিষেবার সুবিধা নিতে দেখা যায় বহু মহিলা যাত্রীকে। বাসে উঠে ভাড়া…

Read More

আলিপুরদুয়ারে মহাগুরু মিঠুন চক্রবর্তী, জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য পরিষেবার খোঁজখবর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ারে আসলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী সার্কিট হাউসে চলল প্রশাসনিক বৈঠক।মহাগুরু মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এদিন তিনি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন।

Read More

১৪ বছরের কিশোরীদের HPV টিকা প্রদান শুরু, মালদায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরিবর্তনের পর শুরু হলো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। শনিবার মালদা জেলার বামনগোলা গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকা দেওয়া শুরু…

Read More

১৪ বছরের কিশোরীদের জন্য বিনামূল্যে HPV টিকা, মালদায় আনুষ্ঠানিক সূচনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে ১৪ বছরের কিশোরীদের রাজ্য ব্যাপী বিনামূল্যে এইচ.পিভি টীকাকরণ কর্মসূচি শুরু হল শনিবার। যা কোলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে এদিন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মালদা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের করফারেন্স হলে এক অনুষ্ঠান…

Read More

জল খেয়ে অসুস্থ গ্রামবাসী, টিউবওয়েল প্রকল্পে অনিয়মের অভিযোগে উত্তাল হরিশ্চন্দ্রপুর।

মালদা, নিজস্বসংবাদদাতা: — সরকার বদল হতেই সামনে আসছে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি। মুখ খুলছে সাধারণ মানুষ। তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল। জল খেয়ে অসুস্থ এলাকার একের পর এক মানুষ।যা নিয়ে পড়েছে শোরগোল। দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। সাফাই…

Read More

গয়েশপুরে প্রকাশ্য রাস্তায় চেন ছিনতাইয়ের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাইয়ের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত সুমনা বসাক, তিনি ইংলিশবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেশবন্ধু পাড়ার বাসিন্দা।জানা গেছে, শনিবার সন্ধ্যায় সুমনা দেবী তাঁর মেয়েকে নিয়ে গয়েশপুর থেকে ৪২০ মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, গয়েশপুর এলাকার একটি জিম সেন্টারের সামনে…

Read More

অসহায় শিশুদের পাশে মানবিক উদ্যোগ, বানপুরের শিশু আশ্রমে জল পরিশোধক উপহার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর এলাকায় অবস্থিত শান্তিকুঞ্জ শিশু আশ্রমে পরিশ্রুত পানীয় জলের সুবিধা বাড়াতে একটি জলের ফিল্টার প্রদান করল ডব্লুবিএসপিইএ। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রম কর্তৃপক্ষের হাতে ফিল্টারটি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শান্তিকুঞ্জ শিশু আশ্রমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা ও লালন-পালনের ব্যবস্থা রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ…

Read More

প্রতিবাদ করতেই মারধর ও হাসুয়ার কোপ! তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে বিজেপি সমর্থক পরিবারের উপর হামলা। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইংলিশ বাজার থানার পার্বত্যা এলাকায়। অভিযোগ, আক্রান্ত ভোলা ঘোষ আমবাগান দেখাশোনার কাজ করেন। শনিবার তাঁর মেয়ে বাপের বাড়িতে এসে বাবার সঙ্গে আমবাগানে দেখা করতে যান। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁর মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে।পরিবারের…

Read More

ঘর পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ, মালদায় বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা কাটমানির অভিযোগ। রাজ্যে পালা বদল হতেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার উপভোক্তারা। মালদহের ইংলিশ বাজার ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের। শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামের কয়েকশো মহিলা একত্রিত…

Read More