ঘর পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ, মালদায় বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা কাটমানির অভিযোগ। রাজ্যে পালা বদল হতেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার উপভোক্তারা। মালদহের ইংলিশ বাজার ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের। শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামের কয়েকশো মহিলা একত্রিত হয়ে এই অভিযোগ তুলে সোচ্চার হন। তাদের অভিযোগ স্থানীয় তৃণমূলের সদস্য আইজুল শেখ ঘর দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা করে নিয়েছে। এরই প্রতিবাদে তারা আজকে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন। তবে যদি এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ওই তৃণমূল সদস্যের।

