৪৩ আসনের মালদা জেলা পরিষদে সভাধিপতি-সহকারী সভাধিপতি নির্বাচন, মোতায়েন অতিরিক্ত পুলিশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা পরিষদ চত্বর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি বাড়তি পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকছেন জেলা পরিষদ চত্বরে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়,…

