প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’, মাগুরমারীতে বসে আঁকো প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে দেশজুড়ে শুরু হওয়া মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মাগুরমারী-১ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত পরিচালিত এই অভিযানের অঙ্গ হিসেবেই স্থানীয় মাইনরিটি মোর্চার ব্যানার ও পরিচালনায় এবং দলীয় কার্যকর্তাদের সক্রিয় অংশগ্রহণে নানা উদ্যোগ নেওয়া হয়।​সংগঠন সূত্রে…

Read More

লালবাগে অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন সংগঠনের রাজ্য কর্মী সম্মেলন, শিক্ষা-সম্প্রীতি ও বাল্যবিবাহ রোধে জোর।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-রবিবার ঐতিহাসিক লালবাগে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দুদিনব্যাপী রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দীন বিশ্বাস জানান, সম্মেলনে রাজ্য কমিটি নবীকরণ এবং সংগঠনের ১০ দফা প্রস্তাব গৃহীত হয়েছে।ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ রোধ এবং যুবসমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের…

Read More

‘বেইমান’, ‘গদ্দার’ বলে আক্রমণ—মমতার ছবি নিয়ে জয়ীদের নিশানা কল্যাণের।

চোপড়া, নিজস্ব সংবাদদাতা:-নির্বাচন কমিশনের সঙ্গে সেটিং করে ভোট কেটে জেতার বিস্ফোরক অভিযোগ, পাশাপাশি ‘বেইমান’ ও ‘গদ্দার’ বলে আক্রমণ মমতার ছবি নিয়ে জয়ীদের! আজ উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা এলাকার সুজালি গ্রাম পঞ্চায়েতে মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভা ও জনসভা আয়োজন করা হয়। জনসভায় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে…

Read More

প্রণবানন্দ রাইস মিলে ৭৬ ঘণ্টার আয়কর অভিযান শেষ, সব মোবাইল-ল্যাপটপ ফেরত দেওয়ার দাবি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-পারপতিরাম-বাহিচা এলাকার প্রণবানন্দ রাইস মিলে বুধবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭৬ ঘণ্টা ধরে চলা আয়কর দফতরের অভিযান শেষ হয়েছে। রবিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মিলের মালিক মিন্টু সাহা ও মৃণাল কান্তি সাহা। মিল কর্তৃপক্ষের দাবি, আয়কর আধিকারিকরা গত পাঁচ বছরের যাবতীয় হিসেব ও নথিপত্র খতিয়ে দেখেছেন। তাঁদের বক্তব্য, হিসেবপত্রে…

Read More

‘মায়েদের পাঠশালা’য় সাক্ষরতার আলো, সুশান্ত নন্দীর উদ্যোগ পেল টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইসলামপুর দক্ষিণ চক্রের তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত নন্দী পেলেন দি টেলিগ্রাফ স্কুল এওয়ার্ড ফর এক্সিলেন্স এর স্বীকৃতি।সোমবার ও মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন উত্তরায়নের বিড়লা দিব্যা জ্যোতি স্কুল অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্মানিত করা হয় তাকে। সম্মানিত করা হয় তার স্কুল তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়কেও।দি টেলিগ্রাফ স্কুল এওয়ার্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান অমিতাভ…

Read More

৫ সেপ্টেম্বরের বন্যার স্মৃতি এখনও তাজা, বর্ষা এলেই আতঙ্কে রাত কাটছে গধেয়ারকুঠির বাসিন্দাদের।

​ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা : – এক বছরের ব্যবধান, কিন্তু দুর্ভোগ ও আতঙ্কের ছবিটা বিন্দুমাত্র বদলায়নি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ৫ সেপ্টেম্বরের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে আজও শিউরে ওঠেন। বর্ষার মরশুম ঘনিয়ে আসতেই নদী তীরবর্তী মানুষের রাতের ঘুম উবে গিয়েছে, নতুন করে দানা বাঁধছে বাঁধ ভাঙা প্লাবনের আশঙ্কা।​স্থানীয় সূত্রে খবর,…

Read More

উচ্ছেদ-নোটিশ ঘিরে ক্ষোভ, বানারহাটে রেলবাসিন্দাদের পুনর্বাসনের দাবি শুনলেন জয়ন্ত রায়।

বানারহাট, নিজস্ব সংবাদদাতা : – রেল সংলগ্ন এলাকায় উচ্ছেদ-নোটিশ ঘিরে পুনর্বাসনের দাবি নিয়ে বানারহাটে এলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত রায়। বুধবার বানারহাটের প্রান্তিক কালচার ক্লাবে রেল এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সংক্রান্ত দাবি, সমস্যা ও আশঙ্কার কথা শোনেন সাংসদ। বৈঠকে ডা. জয়ন্ত রায় বলেন, রেলের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে…

Read More

বিজ্ঞানমনস্কতা বাড়াতে কালিয়াচক-৩-তে বিজ্ঞান অভীক্ষা, অংশ নিল ২,৫০০ পড়ুয়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-আজ, ২ অক্টোবর ২০২৬, জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী তিথিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার উদ্যোগে এবং কালিয়াচক-৩ বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এই বছরও অত্যন্ত সফল ও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘বিজ্ঞান অভীক্ষা ২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করাই ছিল…

Read More

সোশ্যাল মিডিয়ায় ‘ডিম থেরাপি’র ভিডিও ঘিরে তোলপাড়, বামনগোলায় রাজনৈতিক চর্চা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–আবারো ডিম থেরাপির ছবি উঠে আসলো মালদহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বামনগোলা ব্লক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাছে তৃণমূলের আমলে বামনগোলা ব্লক আইএনটিটিইউসি-র সহ-সভাপতি ছিলেন টিঙ্কু কুন্ডু। তার উপরে ‘ডিম থেরাপি’ দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় । তবে এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।ভিডিওটি পোস্ট করে একাধিক…

Read More

আট দফা দাবিতে জলপাইগুড়িতে AKSU-এর আন্দোলন, বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:– উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জমি ও ভাষার অধিকার রক্ষা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন (AKSU)। সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, স্মারকলিপি জমা দেওয়ার সময় রাজবংশী ও…

Read More