হাসিমারা এয়ারফোর্স থেকে কনভয়ে বক্সায় নতুন অতিথি, ২ অক্টোবর জঙ্গলে ছাড়ার প্রস্তুতি।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সায় আনা হল বাঘিনীকে। হাসিমারা এয়ারফোর্স থেকে বুধবার সকালে কনভয়ের মাধ্যমে আনা হয়েছে ওই বাঘিনীকে। এদিন ওই কনভয়ে বক্সার উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও ছিলেন। নতুন অতিথিকে স্বাগত জানাতে এলাকায় একাধিক কাটআউট লাগানো হয়েছে। ‘দ্য কিং রিটার্নস টু বক্সা’,…

