অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে মহিলাদের তুমুল বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় সেবা সেতু শিবিরে সরকারি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে, ভাঙচুর করে পুলিশের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। বিক্ষোভদেখালেন শিবিরে পরিষেবা নিতে আসা একদল উত্তেজিত মহিলা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া-২নং ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজনগর হাই মাদ্রাসায়। জানা গেছে, ‘এদিন সরকারি উদ্যোগে মহারাজনগর হাই মাদ্রাসায় বসেছিল সেবা সেতু শিবির।…

Read More

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে মালদায় ১৬ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা থানা এলাকায় ফের বিপুল পরিমাণ বেআইনি কাফ সিরাপ উদ্ধার! বিএসএফ ও মালদা থানার পুলিশের যৌথ অভিযানে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৭ হাজার ১৬৭ বোতল কাফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর বিএসএফ জওয়ান ও মালদা থানার পুলিশ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনী…

Read More

৫ অক্টোবর বুনিয়াদপুরে কল্যাণের কর্মসূচি, প্রস্তুতিতে কুমারগঞ্জে তৃণমূলের কর্মিসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৫ অক্টোবর দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে শুক্রবার কুমারগঞ্জের গোপালগঞ্জে দলের উদ্যোগে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, মফিজুদ্দিন…

Read More

লরির ধাক্কায় তোরণ ভেঙে আহত মহিলা-শিশু, হাসপাতালে গিয়ে পরিবারের পাশে সুকান্ত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রবেশদ্বারের তোরণ ভেঙে পড়ে। এই ঘটনায় একজন মহিলা ও একটি শিশু আহত হন।আজ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে জেলা হাসপাতালে আয়োজিত ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচিতে অংশ নিতে সেখানে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাফাই অভিযানের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান এবং তাঁদের পরিবারের…

Read More

বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনীকে বক্সায় ছাড়ার কর্মসূচি, আলিপুরদুয়ারে সভা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- গান্ধী জয়ন্তীতে বক্সা টাইগার রিজার্ভে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনীকে জঙ্গলে ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে আলিপুরদুয়ারের বক্সায় ফের শোনা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। বাঘিনীকে বক্সায় ছাড়ার পর আলিপুরদুয়ারে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই আগামী দিনে ডুয়ার্সকে ঢেলে সাজানোর বার্তা দেন তিনি।

Read More

আইহো উচ্চ বিদ্যালয় ও ব্লক অফিসে সেবা সেতু শিবির, সরকারি পরিষেবা পৌঁছচ্ছে মানুষের দুয়ারে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হবিবপুর ব্লকেও শুরু হয়েছে সেবা সেতু অভিযান শিবির। হবিবপুর ব্লকের দুটি জায়গায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। একটি শিবির অনুষ্ঠিত হচ্ছে আইহো উচ্চ বিদ্যালয়ে, অন্যটি হবিবপুর ব্লক অফিস চত্বরে। সরকারি বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।সেবা সেতু অভিযান শিবিরে…

Read More

‘সেবা সেতু’ শিবিরে গিয়েও মেলেনি সমাধান, অন্নপূর্ণার টাকা দাবিতে রাস্তায় মহিলারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে পাকুয়াহাট এলাকায়, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির চলাকালীন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি।…

Read More

হেলমেট-সিটবেল্ট ছাড়া গাড়ি চালালেই জরিমানা, আইহোতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ডে মালদা জেলা ট্রাফিকের পুলিশের নির্দেশে চালানো হল স্পেশাল ড্রাইভ কর্মসূচি। এদিন ট্রাফিক পুলিশের উদ্যোগে পথচারী ও গাড়ি চালকদের নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে নজরদারি চালানো হয়।আইহো বাসস্ট্যান্ড এলাকায় হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিয়ে বিশেষভাবে নজর রাখেন ট্রাফিক পুলিশকর্মীরা। হেলমেট ছাড়া বাইক চালানো এবং সিটবেল্ট না পরে গাড়ি…

Read More

দেশভাগে জমিদারির সিংহভাগ ওপারে, সীমান্তের কাঁটাতারের পাশে আজও অমলিন ২২৬ বছরের পুজো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরনো রীতি মেনে আজও শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পুজোর সূচনা হয়। ব্যবসার সূত্রে উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনেছিলেন অবোধ নারায়ণ রায়। সাধুদের পরামর্শে শুরু করেছিলেন দেবী দুর্গার আরাধনা। দেখতে দেখতে ২২৬ বছরে পা দিয়েছে হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসনের সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো।১৯৪৭ সালের দেশভাগে এই জমিদারি স্টেটের…

Read More

৪৫ শিশুর মুখে হাসি, তপনে নতুন বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার 4 নং মন্ডলের পক্ষ থেকে তপন ভারত সেবাশ্রম সংঘের 45 জন বাচ্চা দের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ও বৃক্ষ রোপন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয় জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় মহাশয় জেলা সাধারণ সম্পাদক সুবোধ সরকার মহাশয় মন্ডল সভাপতি সম্পদ সিংহ রায়…

Read More