আহিরণ ১২০ ঘাটে পুলিশের জাল, ৫০০ পিস ফেনসিডিল-সহ ধৃত শারিফুল শেখ
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ ১২০ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ফেনসিডিল-সহ শারিফুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। ধৃতের বাড়ি সুতি থানার ফতেপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ এই অভিযান চালায়। উদ্ধার হওয়া ফেনসিডিল বাজেয়াপ্ত করা…

