গুয়াবরনগরে সভা, ২৫ সদস্যকে নিয়ে ফালাকাটা ব্লক কাউন্সিল গড়ল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে একটি সভার মধ্য দিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ডেমোক্রেটিক এর ফালাকাটা ব্লক কাউন্সিল গঠন করা হল। এদিন ফালাকাটা ব্লকের গুয়াবরনগরে সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় নতুন ব্লক কাউন্সিলের সভাপতি হিসেবে তরুণ বর্মন এবং সম্পাদক হিসেবে মনোজ রায়কে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ২৫ জন সদস্যকে নিয়ে গঠন করা হয় নতুন ব্লক কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে ফালাকাটা ব্লকে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

