রেললাইনের নিচের মাটি ধুয়ে বিপদ, শূন্যে ঝুলছে কালকা-শিমলা রেলপথ।

হিমাচল প্রদেশ, নিজস্ব সংবাদদাতা: প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী কালকা-শিমলা রেলপথ। ভারী বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি ধুয়ে যাওয়ায় একটি অংশে রেললাইন কার্যত শূন্যে ঝুলে রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেললাইনটি বিপজ্জনক অবস্থায় থাকায় যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন…

Read More

মালদা কলেজে বৈঠক চলাকালীন সংঘর্ষের অভিযোগ, হাসপাতালে SFI ও DYFI নেতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – স্টুডেন্ট হেলথ হোম সংক্রান্ত একটি বৈঠককে কেন্দ্র করে মালদা কলেজে উত্তেজনা ছড়াল। বৈঠক চলাকালীন SFI ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।SFI-এর অভিযোগ, বৈঠক চলাকালীন ABVP-এর সদস্যদের হাতে আক্রান্ত হন SFI-এর মালদা জেলা আহ্বায়ক কৌশিক মৈত্র এবং DYFI-এর মালদা জেলা…

Read More

সংসদীয় কার্যপ্রণালী শেখার মঞ্চ, বামনগোলায় যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২৭।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের উদ্যোগে মালদার বামনগোলা ব্লকে অনুষ্ঠিত হল যুব সংসদ প্রতিযোগিতা ২০২৬-২০২৭। সোমবার বামনগোলা ব্লক কমিউনিটি হলে যুব সংসদ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বামনগোলা ব্লকস্তরের যুব সংসদ প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা সংসদীয় কার্যপ্রণালী, গণতান্ত্রিক ব্যবস্থা, নেতৃত্বের গুণাবলি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুব সংসদের…

Read More

সরকারি ত্রাণের ত্রিপল বিলিতে টাকা নেওয়ার অভিযোগ, ভূতনিতে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গঙ্গা নদীর জলস্তর বাড়ায় জলমগ্ন ভূতনির প্রত্যন্ত গ্রাম গদাই চরের প্রায় দুই শতাধিক পরিবার। জল থেকে বাঁচতে বাড়ির আশেপাশে উঁচু স্থানে বসবাস শুরু করেছে তারা। এই সমস্ত দুর্গত পরিবারের জন্য ব্লক প্রসাশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল। কিন্তু ৫০ টাকার বিনিময়ে এই সমস্ত সরকারি ত্রাণের ত্রিপল বিলির অভিযোগ হিরানন্দপুর পঞ্চায়েতের…

Read More

“প্রধান বাংলাদেশি নাগরিক”—কংগ্রেসের অভিযোগ, পাল্টা দাবি চেমানি বিবির, “আমি ভারতীয়”।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বাংলাদেশী নাগরিক। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের অভিযোগ বর্তমানে যিনি প্রধান হয়েছেন তিনি একজন বাংলাদেশী নাগরিক। বিয়ে হয় এখানে এসেছেন। ২০২১ সালে বিধানসভা ভোটের তালিকায় তার নাম বিবেচনা দিন তিনি কিভাবে প্রধান হন।যদিও প্রধান ও তার স্বামীর দাবি তাদের সমস্ত ডকুমেন্টস আছে…

Read More

মায়ের উপর অভিমান, বাড়ি ছেড়ে নিখোঁজ অর্ণব! ব্যান্ডেল স্টেশনে মিলল খোঁজ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: মায়ের বকুনিতে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া অর্ণব দাস। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে ব্যান্ডেল স্টেশন থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে। জানা গিয়েছে, নাদনঘাট থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকার বাসিন্দা অর্ণব দাস গতকাল দুপুর প্রায় ২টো নাগাদ…

Read More

সরকারি নিয়ম ও NOC নিয়ে উদ্বেগ, করণদিঘিতে বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে নিয়ে কর্মশালা।

করণদিঘী, নিজস্ব সংবাদদাতা : – সরকারি নিয়ম ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কাটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন। রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনায় রহাটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল Administrative Workshop এবং NOC Kits Distribution অনুষ্ঠান। বর্তমানে সরকারি নিয়ম, পরিকাঠামোগত শর্ত…

Read More

গঙ্গার গ্রাসে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়, গৃহহীন একাধিক পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙনের আরও ভয়াব রূপ ধারণ করল মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে পরিবার। বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটা বড় অংশ ইতিমধ্যেই…

Read More

চাঁদা তোলাকে কেন্দ্র করে বচসা, পরিবহণ কর্মীদের মারধরের প্রতিবাদে বাস ধর্মঘট।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবার অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা-নালাগোলা রুটের বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা। পরিবহণ কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করার প্রতিবাদে রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটের বেসরকারি বাসের চালক, খালাসী ও কন্ডাক্টররা মিলে এদিন বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারী পরিবহণ কর্মীদের অভিযোগ, প্রতিদিনের মতো শনিবারও তারা…

Read More

এক মাসে ৮৯ শিশুর মৃত্যুতে উদ্বেগ, অপুষ্টি-সহ একাধিক কারণ খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি আগস্ট মাসে ৮৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাজ্যের বিশেষজ্ঞ টিম। শনিবার সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে ৮৯ জন শিশুর মৃত্যু কোনওভাবেই স্বাভাবিক ঘটনা নয়, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, শিশু মৃত্যুর নেপথ্যে একাধিক কারণ উঠে এসেছে।…

Read More