সমাজ সচেতনতায় বিশেষ অবদান, দেবী দুর্গা সম্মান ২০২৬-এ সম্মানিত বিংশ শতাব্দী ক্লাব।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- দেবী দুর্গা সম্মান ২০২৬-এ সমাজ সচেতনতা বিভাগে পুরস্কৃত হল বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দুর্গাপুজোর বিভিন্ন বিভাগে এই সম্মান প্রদান করা হয়েছে এ দিকে পুজোর ৬৭তম বর্ষে মহানবমীর সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হোমযজ্ঞে অংশ নেন ক্লাবের সদস্যরাসাবেকি রীতিনীতি মেনে পুজোর আয়োজনের পাশাপাশি মণ্ডপসজ্জায়…

Read More

অষ্টমীর অঞ্জলি দিতে বাড়ি ফেরা হলো না, সপ্তমীর সকালে মাথাভাঙ্গায় ভয়াবহ দুর্ঘটনায় আহত একই পরিবারের ৪ জন।

মাথাভাঙ্গা, নিজস্ব সংবাদদাতা : – সপ্তমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গা-১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের গরিবপুর এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কে দুটি ছোট চার চাকার গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত ৫ জন। আহতদের মধ্যে বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একই পরিবারের মহিলা সহ ৪ জন। আহতরা হলেন – নৃপেন ওঝা, বিষাদি…

Read More

জমিদারি আমল থেকে চলে আসছে বিষহরি ঠাকুরানী মায়ের পুজো, মালদার ময়নায় সম্প্রীতির অনন্য নজির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার গাজোলের ময়নায় প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে বিষহরি ঠাকুরানী মায়ের পুজো। দীর্ঘদিনের এই ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতি বছর ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কথিত আছে, জমিদারি আমলে এই পুজোর সূচনা হয়েছিল। পরবর্তীকালে জমিদারি প্রথার অবসান হলেও পরিবারের উদ্যোগে আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। এ বছরও পুজোকে…

Read More

শঙ্খধ্বনি থেকে মোমবাতি জ্বালানো, ৫০ বছরে ইউরেকা ক্লাবের পুজোয় মহিলাদের অভিনব প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের ইউরেকা ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের দুর্গোৎসবে পাড়ার মহিলা ও গৃহবধূদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শঙ্খধ্বনি, বাস কেটে বল নিক্ষেপ এবং একটি দেশলাই কাঠি দিয়ে সর্বাধিক মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেন মহিলারা।ক্লাবের এই উদ্যোগের লক্ষ্য, বিনোদনের পাশাপাশি পাড়ার মহিলাদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের বন্ধন…

Read More

‘বিবর্তনে বনেদি’ ভাবনায় ৬১ বছরে ত্রিধারা ক্লাবের পুজো, মহাষ্টমীতে প্রসাদ বিলি বিধায়কের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ‘বিবর্তনে বনেদি’ ভাবনায় এ বার ৬১ বছরে পা দিল বালুরঘাটের ত্রিধারা ক্লাবের দুর্গাপুজো। বনেদি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে বাঁশ, কাঠ, পুঁথি, জড়ি ও লোহার জালির কারুকাজে সাজানো হয়েছে মণ্ডপ।সোমবার মহাষ্টমীর সকালে পুজো প্রাঙ্গণে উপস্থিত হন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, ক্লাবের সদস্যদের সঙ্গে তিনি পুজো দিতে আসা ভক্তদের মধ্যে মহাষ্টমীর প্রসাদ বিতরণ…

Read More

গ্রামীণ বাংলার ঐতিহ্য ও টেরাকোটার কারুকার্যে মুগ্ধ দর্শনার্থীরা, ৬৩ বছরে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শহরের পাশাপাশি গ্রাম বাংলাতেও উপ্চে পরা ভীর অষ্টমীর রাতে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে দর্শনার্থীদের ঢল, টেরাকোটার শিল্পকর্মে মুগ্ধ সকলে। দুর্গাপুজোর অষ্টমীর রাতে বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ক্লাবের ৬৩তম বর্ষের পুজোয় গ্রামীণ বাংলার ঐতিহ্য ও টেরাকোটার শিল্পকর্মের বিশেষ আকর্ষণ দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।…

Read More

উদ্বাস্তুদের উদ্যোগে শুরু, ৬২ বছরে রবীন্দ্রনগরের দুর্গাপুজো আজও এলাকাবাসীর চাঁদাতেই।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্যোগে শুরু হয়েছিল বালুরঘাটের রবীন্দ্রনগরের দুর্গাপুজো। ৬২ বছর পেরিয়েও আজও এলাকাবাসীর চাঁদাতেই আয়োজিত হয় এই পুজো। পুজো কমিটির সদস্যরা চাঁদা সংগ্রহের জন্য এলাকার বাইরে যান না। সাবেকি রীতিতে দেবীর আরাধনার পাশাপাশি পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার।রবীন্দ্রনগর মন্দির পূজা কমিটির এই পুজোর…

Read More

৬১তম বর্ষে কবিতীর্থের থিম ‘তিনপুরুষ’, এক মণ্ডপে উপেন্দ্রকিশোর, সুকুমার ও সত্যজিতের সৃষ্টিজগৎ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- পুজোর ৬১তম বর্ষে বালুরঘাটের কবিতীর্থ অ্যাথলেটিকস ক্লাবের থিম ‘তিনপুরুষ’। অষ্টমীর রাতে মণ্ডপে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের সাহিত্য, চিত্রাঙ্কন ও চলচ্চিত্রের জগৎ।মণ্ডপে রয়েছে উপেন্দ্রকিশোরের ‘টুনটুনির বই’, সুকুমারের ‘আবোল তাবোল’ ও ‘হযবরল’, সত্যজিতের ফেলুদা, প্রফেসর শঙ্কু, ‘পথের পাঁচালী’ ও ‘গুপী গাইন বাঘা বাইন’-এর প্রসঙ্গ। তিন প্রজন্মের…

Read More

কালাশৌচেও থামেনি দেবী আরাধনা, ঐতিহ্য ধরে ৫২ বছরে সাহাবাড়ির দুর্গোৎসব।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ১৯৭৪ সালে বালুরঘাটের সাহাবাড়িতে শুরু হয় দুর্গাপুজো। প্রথমে পরিবারের বড় ছেলে ফণীন্দ্রনাথ সাহার উদ্যোগে পুজো শুরু হলেও ১৯৭৯ সালে দ্বিজেন্দ্রনাথ সাহার বাড়িতে নতুন করে আরাধনা শুরু করেন দ্বিজেন্দ্রনাথ সাহার বাবা ননীগোপাল সাহা। মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতে শুরু হওয়া সেই পুজো এ বার ৫২ বছরে পা দিল। বৈষ্ণব মতে সাবেকি একচালা প্রতিমায় পুজো…

Read More

মুর্শিদাবাদে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের অডিও ভাইরাল, বোমাবাজির পরামর্শ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার বিদ্যুৎ দপ্তরের এক অফিসারের সঙ্গে এক ঠিকাকর্মীর কথোপকথনের অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে গ্রামবাসীদের উদ্দেশে বোমাবাজি করার পরামর্শ দেওয়ার মতো বক্তব্য শোনা যাচ্ছে বলে অভিযোগ। যদিও অডিও ক্লিপটির সত্যতা আমরা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।হরিমাটি গ্রামের সূত্রের…

Read More