মালদা মেডিকেলে সারপ্রাইজ ভিজিট, চিকিৎসক অনুপস্থিত দেখে অসন্তোষ মন্ত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – আচমকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুমনা সরকার। শুক্রবার হাসপাতালে পৌঁছেই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। আর সেখানেই চিকিৎসকের অনুপস্থিতি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।হাসপাতাল পরিদর্শনের সময় নার্স ও স্বাস্থ্যকর্মীরা মন্ত্রীর সঙ্গে দেখা করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, হাসপাতালে কাজ…

Read More

৫৮ বছর ধরে ঐতিহ্যের টান, বিশ্বকর্মা পুজোয় বামনগোলায় জমজমাট নৌকা বাইচ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিশ্বকর্মা পুজো উপলক্ষে মালদার বামনগোলার টাঙ্গন নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ৫৮ তম নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এ বছরও মালদা জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজোল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই টাঙ্গন নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমতে…

Read More

শিল্পাঞ্চল থেকে হিমঘর, উৎসবের আবহে মালদায় পালিত বিশ্বকর্মা পুজো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শিল্পের অগ্রগতি—কর্মক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধির প্রার্থনায় শুক্রবার ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ মালদা জেলার বিভিন্ন শিল্পাঞ্চল, কারখানা, হিমঘর ও পরিবহন সংগঠনগুলির মধ্যে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। এদিন মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরেও নিষ্ঠার সঙ্গে…

Read More

জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের হেফাজত বাড়ল, মেদিনীপুর আদালতের নির্দেশে আরও ৫ দিন সিআইডির হাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ফের সিআইডি হেফাজতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়! শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দ্বিতীয়বারের জন্য সুমিত রায়কে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। দীর্ঘ সওয়াল-জবাবের পর আরও পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের দাবি, এর আগে আট দিন সিআইডি…

Read More

পথ নিরাপত্তায় জোর, চন্দ্রকোনারোডে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে এবার হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের! শহরের ব্যস্ততম এবং প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে শনিবার সকাল থেকেই শুরু হয় হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরপাকড়। রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে হেলমেট ব্যবহার না করলেই এবার পুলিশের নজরে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা…

Read More

খড়্কুশমা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, গড়বেতায় বিধায়ক প্রদীপ লোধার নেতৃত্বে মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সিপিআইএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামল বিজেপি। শনিবার গড়বেতা শহরে বিজেপির পক্ষ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। শহর পরিক্রমার পর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভাও। এরই মধ্যে শুক্রবার বিকেলের পর গড়বেতার খড়্কুশমা এলাকায় বিজেপি ও…

Read More

গড়বেতার খড়্কুশমায় রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক—এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খড়্কুশমায় CPI(M) ও BJP-র সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা। শুক্রবার বিকেলে খড়্কুশমা বাজারে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ভাঙচুরের পর CPI(M)-এর দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা…

Read More

মারাকেশ—রং, ইতিহাস ও মরুভূমির মায়ায় এক অসাধারণ ভ্রমণ।

উত্তর আফ্রিকার মানচিত্রে মরক্কো এমন একটি দেশ, যেখানে একসঙ্গে দেখা যায় প্রাচীন সভ্যতার স্মৃতি, ইসলামি স্থাপত্যের অপূর্ব নিদর্শন, রঙিন বাজার, আটলাস পর্বতমালা, মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি এবং ভূমধ্যসাগরীয় ও আটলান্টিক উপকূলের সৌন্দর্য। আর সেই মরক্কোর অন্যতম আকর্ষণীয় শহর হলো মারাকেশ। লালচে-গোলাপি রঙের প্রাচীর, সরু অলিগলি, মসজিদের মিনার, মশলার গন্ধ, কার্পেট ও চামড়ার সামগ্রীর দোকান এবং সন্ধ্যার…

Read More

যে বইটি গ্রামের আলো বদলে দিয়েছিল।

শালবনের পাশে ছোট্ট একটি গ্রাম—নাম তার চাঁদপুর। গ্রামটি খুব বড় নয়। মাটির রাস্তা, দু’পাশে ধানখেত, কয়েকটি পুকুর, পুরোনো একটি বটগাছ আর মাঝখানে টিনের ছাউনি দেওয়া একটি প্রাথমিক বিদ্যালয়—এই নিয়েই চাঁদপুর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করেন। কেউ মাঠে কাজ করেন, কেউ দিনমজুরি করেন, কেউ আবার দূরের শহরে গিয়ে কাজ করেন। সন্ধ্যা নামলেই গ্রামের বেশিরভাগ বাড়িতে কেরোসিনের…

Read More

যে ঘড়িটি কখনও থামেনি।

নদিয়ার এক পুরোনো শহরতলি—শান্তিপুরের কাছের রাধানগর। বাজারের শেষ মাথায় একটি ছোট্ট ঘড়ির দোকান ছিল। দোকানটির নাম— “সময়ের সঙ্গী”। দোকানের মালিক ছিলেন হরনাথবাবু। বয়স সত্তরের কাছাকাছি। চোখে মোটা চশমা, হাতে সবসময় ছোট স্ক্রু-ড্রাইভার আর টেবিলের ওপর নানা ধরনের ঘড়ির যন্ত্রাংশ। দোকানে ঢুকলেই টিকটিক শব্দ শোনা যেত। দেয়ালে ঝোলানো ঘড়ি। টেবিলে রাখা ঘড়ি। কাঁচের বাক্সে সাজানো পকেট…

Read More