খড়্কুশমা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, গড়বেতায় বিধায়ক প্রদীপ লোধার নেতৃত্বে মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সিপিআইএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামল বিজেপি। শনিবার গড়বেতা শহরে বিজেপির পক্ষ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। শহর পরিক্রমার পর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভাও।

এরই মধ্যে শুক্রবার বিকেলের পর গড়বেতার খড়্কুশমা এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের একাধিক রাজনৈতিক কর্মী আহত হওয়ার খবর। অভিযোগ, ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় সিপিআইএমের দলীয় কার্যালয়ে।

ঘটনার পর শনিবার সকাল থেকেই এলাকায় কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। চলছে লাগাতার টহলদারি। সব মিলিয়ে খড়্কুশমা-সহ গড়বেতায় এখনও রয়েছে চাপা উত্তেজনার পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *