এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান, বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে এবার এগিয়ে এলো এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবিরের পাশাপাশি বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রদীপ প্রজ্জলনের মধ্য…

