দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড ফিল্মস ২০২৬-এ বিশিষ্টদের উপস্থিতি, শিল্পীদের শুভেচ্ছা মন্ত্রীর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতায় অনুষ্ঠিত দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড ফিল্মস ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অশোক কীর্তনীয়া। চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীলতার এই বিশেষ আয়োজনে তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী অশোক কীর্তনীয়া আয়োজকবৃন্দের পাশাপাশি চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমী সকল ব্যক্তিত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণময়।

চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীলতার এই মিলন আগামী দিনে শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠান ঘিরে চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *